বিজ্ঞাপন

আবারও ফিফা সভাপতি পদে লড়ার ঘোষণা ইনফান্তিনোর

আবারও ফিফা সভাপতি পদে লড়ার ঘোষণা ইনফান্তিনোর

ফিফা সভাপতি পদে আবারও প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন জিয়ান্নি ইনফান্তিনো। ২০২৭ সালের নির্বাচনে নতুন মেয়াদের জন্য লড়বেন সুইজারল্যান্ডের এই কর্মকর্তা।

ফিফার পরবর্তী কংগ্রেসের নির্বাচনী ক্যালেন্ডার অনুমোদনের পরই ইনফান্তিনোর প্রার্থিতা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়েছে। ২০১৬ সালে দায়িত্ব নেওয়ার পর থেকে এই পদে বহাল আছেন তিনি।

ইনফান্তিনোর নেতৃত্বে বিশ্বকাপসহ বড় আন্তর্জাতিক টুর্নামেন্টের পরিসর বাড়ানো হয়েছে। এতে ফিফার আয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে, তবে টুর্নামেন্ট সম্প্রসারণ ও তার কিছু নীতিকে ঘিরে ফুটবল অঙ্গনে বিতর্কও তৈরি হয়েছে।

বিশেষ করে ইউরোপের কয়েকটি দেশ সাম্প্রতিক কিছু সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছে। ফলে ২০২৭ সালের নির্বাচনের আগে বিভিন্ন কনফেডারেশনের মধ্যে কৌশলগত আলোচনা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

২০২৭ সালের মার্চে সদস্য ফেডারেশনগুলোর সাধারণ সভায় হবে চূড়ান্ত ভোট। সেই নির্বাচনই ঠিক করবে আগামী বছরগুলোতে বিশ্ব ফুটবলের নেতৃত্ব কার হাতে থাকবে।

এইচজেএস 

বিজ্ঞাপন