এভারটনের বিপক্ষে ম্যাচ শুরুর দুই মিনিটও পেরোয়নি, এর মধ্যেই নাকে গুরুতর চোট পেলেন ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্ডার হ্যারি ম্যাগুয়ার।
বল দখলের লড়াইয়ে এভারটনের স্ট্রাইকার থিয়ের্নো বারির সঙ্গে সংঘর্ষে মুখে আঘাত পান ম্যাগুয়ার। দুজনই হেড করার জন্য লাফ দিলে বারির সঙ্গে তার মুখে ধাক্কা লাগে। সঙ্গে সঙ্গে মুখ চেপে ধরেন ম্যাগুয়ার। নাক দিয়ে রক্তও পড়তে দেখা যায়।
ইউনাইটেডের চিকিৎসকরা কয়েক মিনিট ধরে তার শুশ্রূষা করেন। চোটের পর লেনি ইয়োরোকে ওয়ার্ম-আপ করানো হলেও শেষ পর্যন্ত বদলি হিসেবে নামতে হয়নি তাকে। সন্দেহ করা হচ্ছে, ম্যাগুয়ারের নাক ভেঙে থাকতে পারে।
দলের চোটের তালিকা এমনিতেই দীর্ঘ। আমাদ দিয়ালো, কার্লোস বালেবা, ম্যাথাইস ডি লিখট ও ম্যানুয়েল উগার্তে নেই। এর মধ্যেই মেসন মাউন্ট প্রথমবারের মতো এই মৌসুমে ম্যাচডে স্কোয়াডে ফিরেছেন।
এইচজেএস
