বিজ্ঞাপন

শেষ মুহূর্তে গোল হজম করে জয় বঞ্চিত ইউনাইটেড

শেষ মুহূর্তে গোল হজম করে জয় বঞ্চিত ইউনাইটেড

ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। এরপর দ্বিতীয়ার্ধের শুরুতে গোল করে দীর্ঘক্ষণ লিড ধরে রাখে ম্যানচেস্টার ইউনাইটেড। স্বাগতিক এভারটন সেই গোল পরিশোধ করলে দ্বিতীয়বারের মতো লিড নেয় মিচেল ক্যারিকের শিষ্যরা। কিন্তু অতিরিক্ত সময়ের একদম শেষ মিনিটে গোল হজম করলে ২-২ ব্যবধানে শেষ হয় ম্যাচটি।

হিল ডিকশন স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বল দখলে ম্যানচেস্টার ইউনাইটেড এগিয়ে থাকলেও আক্রমণের ধার বেশি ছিল এভারটনের। পুরো ম্যাচের ৫৫ শতাংশ সময় নিজেদের অধীনে বল ধরে রাখেন ইউনাইটেডের ফুটবলাররা। আর এভারটনের গোলবার বরাবর শট নেয় মোট ১৭টি। এর মধ্যে অনটার্গেটে শট ছিল তিনটি।

অন্যদিকে পুরো ম্যাচের ৪৫ শতাংশ সময় নিজেদের নিয়ন্ত্রণে বল ধরে রাখেন এভারটনের ফুটবলাররা। আর ইউনাইটেডের গোলবার বরাবর শট নেয় মোট ২২টি। এর মধ্যে অনটার্গেটে শট ছিল ছয়টি।

ম্যাচের শুরুতে থেকেই আক্রমণ আর পাল্টা আক্রমণে খেলা চলতে থাকলেও গোল পাচ্ছিলো না কোনো দলই। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য ব্যবধানেই।

দ্বিতীয়ার্ধের শুরুতেই লিড নেয় ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচের ৪৭তম মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন ব্রায়ান এমবেউমো। এরপর আর মিলছিল না গোলের দেখা। কিন্তু ম্যাচের নাটকীয়তা তখনও বাকিই ছিল।

ম্যাচের ৮৪তম মিনিটে গোল করে স্বাগতিকদের সমতায় ফেরান র্জজ। এরপর ঠিক পাঁচ মিনিট পরেই আবারও লিড নেয় সফররত ইউনাইটেড। দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন বেঞ্জামিন সিসকো। এদিকে নির্ধারিত সময় শেষ হওয়ার পর অতিরিক্ত সময়ে গোল করে করে এভারটনকে সমতায় ফেরান অ্যানসলি মাইটল্যান্ড। ম্যাচটি শেষ হয় ২-২ গোল ব্যবধানে।

এমএমএম/