বিজ্ঞাপন

২ মিনিটে এগিয়ে যাওয়া চেলসিকে হারাল আর্সেনাল

২ মিনিটে এগিয়ে যাওয়া চেলসিকে হারাল আর্সেনাল

মৌসুমের প্রথম তিন ম্যাচেই পাঁচ মিনিটের মাঝে গোল করে রেকর্ড গড়েছিল চেলসি। রেকর্ড দামে জাবি আলোনসোর দলে যুক্ত হওয়া মরগান রজার্স মাত্র দুই মিনিটে নীল শিবিরে গোলের উৎসব এনে দেন। সেটি অবশ্য বেশিক্ষণ স্থায়ী হতে দেয়নি আর্সেনাল। কাই হাভার্টজ ও মার্টিন ওডেগার্ডের গোলে ২-১ ব্যবধানে জিতেছে প্রিমিয়ার লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। 

এমিরেটস স্টেডিয়ামে শুরুতেই গোল খেয়ে প্রবল ধাক্কা খাওয়া স্বাগতিক আর্সেনাল শেষ পর্যন্ত বড় পরীক্ষায় উৎরে গেছে। তিন ম্যাচের তিনটিতেই জিতে আর্সেনালের শতভাগ জয়ের রেকর্ড অক্ষুণ্ণ থাকল। একইসঙ্গে পয়েন্ট তালিকার শীর্ষে ম্যানচেস্টার সিটির সঙ্গে সমান (৯ পয়েন্ট করে) অবস্থানে উঠে এসেছে তারা। 

Image

চেলসির জন্য ম্যাচের শুরুটা ছিল স্বপ্নের মতো। দ্বিতীয় মিনিটেই ডি-বক্সের প্রান্ত থেকে নিচু ভলিতে ডেভিড রায়াকে পরাস্ত করে তাদের এগিয়ে দেন রজার্স। এরপর চ্যাম্পিয়নসুলভ প্রতিক্রিয়া দেখায় আর্সেনাল। একের পর এক সুযোগ তৈরি করার পর ২৫তম মিনিটে বক্সে ঢুকে মাটি কামড়ানো শটে পোস্টের কোনা ঘেঁষে গানারদের সমতায় ফেরান হাভার্টজ।

দ্বিতীয়ার্ধ শুরুর পাঁচ মিনিটের মাথায় জয়সূচক গোলটি করেন ওডেগার্ড। ডি-বক্সের ভেতর থেকে দারুণ ফিনিশিংয়ে আর্সেনাল অধিনায়ক বল জালে পাঠান। ম্যাচের বাকি সময়ে উভয় দল আক্রমণে গেলেও কেউ আর স্কোরলাইনে (২-১) পরিবর্তন আনতে পারেনি।

Image

শতভাগ জয়ের পর আর্সেনাল কোচ মিকেল আর্তেতা বলেন, ‘শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের দল যেভাবে খেলেছে ও লড়াই করেছে, তা দেখাটা ছিল আনন্দের। আমরা যে পরিমাণ আক্রমণাত্মক হুমকি তৈরি করেছি, ব্যক্তিগতভাবেও দারুণ কিছু পারফরম্যান্স ছিল। স্টেডিয়ামের ভেতরের পরিবেশটাও ছিল দেখার মতো।’ 

এএইচএস