দক্ষিণ আফ্রিকা সফরে তিন ম্যাচ সিরিজের জন্য অস্ট্রেলিয়ার টেস্ট স্কোয়াডে জায়গা ধরে রাখতে পেরেছেন মার্নাস লাবুশেন। ম্যাকাইতে শেষ টেস্টের দলে থাকা ১৩ জনের সঙ্গে যুক্ত করা হয়েছে কুপার কনোলি, মাইকেল নেসার ও ম্যাথু কুনেমানকে।
২০২৩ সালের জুলাই থেকে ৪৩ টেস্ট ইনিংস খেলে মাত্র ২৪.৬৯ গড় রান। নেই কোনো সেঞ্চুরি। ৩ নম্বরে টিকে থাকার দৌড়ে পাহাড়সম চাপে ছিলেন লাবুশেন। জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকা সফরে অস্ট্রেলিয়ার ওয়ানডে স্কোয়াডেও জায়গা হারিয়েছিলেন। কিন্তু বাংলাদেশের বিপক্ষেও নিজেকে ফিরে পাননি। তিন ইনিংসে ১, ৩১ ও ৪ রান করেছিলেন। তবুও তার জায়গা থাকল।
ম্যাকাইতে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলা স্কোয়াডের সঙ্গে কনোলিকে যুক্ত করেছেন অস্ট্রেলিয়ার নির্বাচকরা। যদিও কোনো প্রথম শ্রেণির সেঞ্চুরি তার নেই। ২১ প্রথম ইনিংস খেলে কেবল একবার তিন ও চার নম্বরে ব্যাটিং করেছেন তিনি। গত মৌসুমে ফাইনাল শেফিল্ড শিল্ড ম্যাচে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার দল থেকেও বাদ পড়েন। কিন্তু জুনে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সেঞ্চুরি করে আবার ঘুরে দাঁড়ান। স্কোয়াডে অন্য বাড়তি ব্যাটার বা উইকেটকিপার জশ ইংলিস।
১৬ জনের স্কোয়াডে বাড়তি স্পিনার হিসেবে কুনেমানের অন্তর্ভুক্তি বিস্ময়কর। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্ব চ্যাম্পিয়নশিপ ফাইনাল স্কোয়াড ও ওয়েস্ট ইন্ডিজ সফরে দ্বিতীয় স্পিনার ছিলেন তিনি। ডিসেম্বরে নাথান লায়ন বাদ পড়লেও অ্যাশেজের স্কোয়াডে ডাকা হয়নি তাকে। দুজনকে ছাপিয়ে দলে জায়গা পান ভিক্টোরিয়া অফস্পিনার টড মার্ফি, যদিও তার খেলা হয়নি।
দক্ষিণ আফ্রিকার একাদশেও অস্ট্রেলিয়া দুজন স্পিনারকে রাখবে বলে মনে হয় না। সিমারদের অনুকূলে কন্ডিশন থাকলেও কোনো স্পিনারকেই হয়তো খেলাবে না তারা। অবশ্য দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশভ মহারাজের মুখোমুখি হওয়ার জন্য অস্ট্রেলিয়ার ব্যাটারদের প্রস্তুতিতে সাহায্য করতে পারবেন কুনেমান।
আগস্টের শুরুতে ট্রেনিং ক্যাম্প চলাকালে কাফ স্ট্রেইনে পড়া নেসারকে পঞ্চম ফাস্ট বোলার হিসেবে যুক্ত করা হয়েছে। প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড ও স্কট বোল্যান্ড আছেন পেস আক্রমণে।
স্কোয়াডে দুই অলরাউন্ডার ক্যামেরন গ্রিন ও বেউ ওয়েবস্টার। বাংলাদেশের বিপক্ষে তারা দলে ছিলেন। একই দলের বিপক্ষে বাদ পড়া জেক ওয়েদারাল্ডের স্থলাভিষিক্ত হওয়া ওপেনার ম্যাট রেনশ জায়গা ধরে রেখেছেন।
অস্ট্রেলিয়ার টেস্ট স্কোয়াড
প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, কুপার কনোলি, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্র্যাভিস হেড, জশ ইংলিস, ম্যাথু কুনেমান, মার্নাস লাবুশেন, নাথান লায়ন, মাইকেল নেসার, ম্যাথু রেনশ, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক ও বেউ ওয়েবস্টার।
এফএইচএম
