বিজ্ঞাপন

৫ গোলে জিতেও বার্সা কোচ বললেন, ‘আরও ভালো হতে পারতো’

৫ গোলে জিতেও বার্সা কোচ বললেন, ‘আরও ভালো হতে পারতো’

লা লিগায় বার্সেলোনা অদম্য গতিতে ছুটছে। চার ম্যাচে তৃতীয়বার তারা প্রতিপক্ষের জালে বল পাঠাল পাঁচবার! ভ্যালেন্সিয়ার মাঠে ৫-০ গোলে জেতার পরও তৃপ্তির ঢেকুর তুলছেন না কোচ হান্সি ফ্লিক। তিনি বললেন, পারফরম্যান্স আরও ভালো হতে পারতো।

লামিন ইয়ামাল করেছেন জোড়া গোল। রাফিনিয়া, ফার্মিন লোপেজ ও পেদ্রিও খুঁজে পেয়েছেন জাল। চার ম্যাচে চারটি জিতে লিগ টেবিলের শীর্ষে তাদের একক আধিপত্য। মেস্তায়া স্টেডিয়ামে দলের ‘প্রায় নিখুঁত’ পারফরম্যান্সের প্রশংসা করেছেন ফ্লিক। কিন্তু সতর্ক করেছেন, পাঁচ গোল দিলেও আরও ভালো করার সুযোগ ছিল স্প্যানিশ চ্যাম্পিয়নদের।

ম্যাচ শেষে ফ্লিক বললেন, ‘অনুশীলনের মানের ওপর সব নির্ভর করে। সেটা দেখেই আমি বুঝতে পারি আমাদের কীভাবে খেলা উচিত।’ ভ্যালেন্সিয়ার মাঠে পারফরম্যান্স নিয়ে তার মূল্যায়ন, ‘আজ চমৎকার খেলা হয়েছে, প্রায় নিখুঁত। আমাদের নিয়ন্ত্রণ করতে হতো, আধিপত্য দেখাতে হতো। এটাই আমি চাই: খেলা নিয়ন্ত্রণ করা এবং জায়গা বের করা। আমরা সেটা করেছি। কিন্তু কোনো কিছু নিখুঁত নয়। সবসময় উন্নতির সুযোগ থাকে, আরও ভালো করতে পারতাম আমরা।’

এফএইচএম