বিজ্ঞাপন

ইউএস ওপেন

কোয়ার্টার ফাইনালে দুই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, সেরেনাকে ছুঁলেন সাবালেঙ্কা

কোয়ার্টার ফাইনালে দুই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, সেরেনাকে ছুঁলেন সাবালেঙ্কা

ইউএস ওপেনে আধিপত্য ধরে রেখেছেন কার্লোস আলকারাজ। আমেরিকান টমি পলকে ৬-৪, ৬-৩, ৬-৪ গেমে হারিয়ে নিউ ইয়র্কের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছেন তিনি।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন শুরুতে পরীক্ষার মুখে পড়েছিলেন। তবে ছন্দ ফিরে পেতেই আর পেছনে তাকাতে হয়নি স্প্যানিশ তারকাকে। ইউএস ওপেনে এটি ছিল আলকারাজের টানা ১১তম জয়। হার্ড কোর্টের গ্র্যান্ড স্লামে টানা ১৮ জয় পেলেন এবং উঠে গেলেন ১৫তম মেজর কোয়ার্টার ফাইনালে। এনিয়ে ইউএস ওপেনে পঞ্চম কোয়ার্টার ফাইনাল খেলতে যাচ্ছেন তিনি।

এদিকে স্তেফানোস সিসিপাসের উত্থান থামিয়ে দিয়েছেন বেন শেল্টন। গ্রিকের বিপক্ষে ৬-২, ৬-৩, ৬-৪ গেমে জিতে কোয়ার্টার ফাইনালে তিনি। দুই দশকেরও বেশি সময় পর প্রথম পুরুষ গ্র্যান্ড স্লাম জয়ের আশা বাঁচিয়ে রাখতে শেষ আটে তাকে জিততে হবে আলকারাজের বিপক্ষে।

এদিকে ইউএস ওপেনের টানা দুইবারের চ্যাম্পিয়ন আরিনা সাবালেঙ্কা টানা ষষ্ঠ বছর কোয়ার্টার ফাইনালে। আমেরিকান টেলর টাউনসেন্ডকে ৬-৪, ৬-৩ গেমে হারিয়েছেন তিনি। এই জয়ে বেলারুশিয়ান তারকা সেরেনা উইলিয়ামসের পর প্রথম খেলোয়াড় হিসেবে ফ্লাশিং মিডোসে নারী এককের কোয়ার্টার ফাইনালে টানা ষষ্ঠবার খেলতে যাচ্ছেন। 

এনিয়ে ইউএস ওপেনে শেষ ২৪ ম্যাচে ২৩টি জিতলেন সাবালেঙ্কা। তার একমাত্র হার ছিল ২০২৩ সালের ফাইনালে কোকো গউফের কাছে। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে তিনি মুখোমুখি হবেন লিন্ডা নোসকোভার। ২১ বছর বয়সী উইম্বলডন চ্যাম্পিয়ন প্রথমবার ইউএস ওপেনের শেষ আটে। ষষ্ঠ বাছাই চেক হাড্ডাহাড্ডি লড়াইয়ের মুখে পড়েন। ১১তম বাছাই ইউক্রেনিয়ান মার্তা কোস্তিউককে ৭-৫, ৫-৭, ৬-৪ গেমে হারিয়ে কোয়ার্টারে লিন্ডা।

এফএইচএম

বিজ্ঞাপন