বিজ্ঞাপন

নারী এশিয়া কাপ ফাইনাল ঘিরে ফের ট্রফি বিতর্কের শঙ্কা

নারী এশিয়া কাপ ফাইনাল ঘিরে ফের ট্রফি বিতর্কের শঙ্কা

চলমান নারী এশিয়া কাপের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে আবারও এক নতুন বিতর্কের শঙ্কা দেখা দিচ্ছে। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি থাকবেন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। ভারত ফাইনালে উঠলে এবং শিরোপা জিতলে এই ট্রফি গ্রহণ করা নিয়ে নতুন করে নাটকীয়তার জন্ম দিতে পারে।

মূলত ২০২৫ সালের পুরুষ এশিয়া কাপের ফাইনালকে কেন্দ্র করেই এই জটলার সূত্রপাত। সেবার পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি ট্রফি তুলে দিতে প্রায় আধঘণ্টা মঞ্চে অপেক্ষা করলেও ভারতীয় দল তার হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায়।

অধিনায়ক সুর্যকুমার যাদব ও তার দল এসিসির অন্য কোনো কর্মকর্তার হাত থেকে শিরোপা গ্রহণের দাবি জানান। এতে ক্ষুব্ধ হয়ে নকভি ট্রফিটি তার হোটেল রুমে নিয়ে যান এবং পরবর্তীতে তা দুবাইয়ে এসিসির কার্যালয়ে রেখে দেওয়া হয়, যা আজও ভারতের হাতে পৌঁছায়নি।

চলতি আসরে হারমানপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারতীয় মহিলা দল ইতোমধ্যেই সেমিফাইনাল নিশ্চিত করেছে এবং টুর্নামেন্টের অন্যতম প্রধান দাবিদার। তবে সাম্প্রতিক ভারত-পাকিস্তান ম্যাচে দুই দলের সম্পর্কের টানাপোড়েন আবারও স্পষ্ট হয়ে উঠেছে।

পাকিস্তানের বিপক্ষে টসে পাকিস্তান অধিনায়ক সানা মীরের সঙ্গে হ্যান্ডশেক এড়িয়ে যান ভারতের অধিনায়ক হারমানপ্রীত কৌর। এই ঘটনার পর গুঞ্জন আরও জোরালো হয়েছে যে, ভারত ফাইনালে জয়ী হলে নাকভির কাছ থেকে ট্রফি গ্রহণ করবে না।

যদিও এ বিষয়ে বিসিসিআই ও এসিসির মধ্যে একাধিক আলোচনা হয়েছে। তবে সমস্যার সমাধান এখনও মেলেনি।

এমএমএম/