বিজ্ঞাপন

এশিয়ান গেমসের দিকে পুরো দেশ তাকিয়ে আছে : সালাউদ্দিন

এশিয়ান গেমসের দিকে পুরো দেশ তাকিয়ে আছে : সালাউদ্দিন

চলতি মাসেই মাঠে গড়াতে যাচ্ছে এশিয়ান গেমসের আসর। আগের আসরগুলোতে ক্রিকেটে দ্বিতীয় সারির দল পাঠানোর রীতি থাকলেও এবার মূল দল পাঠাচ্ছে বাংলাদেশসহ প্রায় সব দেশই। বাংলাদেশ দল স্বর্ণ পদক জয়ের লক্ষ্যে জাপানে উড়াল দেওয়ার আগে ঘরের মাঠে লম্বা প্রস্তুতি সারবে।

তার আগে আজ সোমবার সংবাদ সম্মেলনে উপস্থিত হন এশিয়ান গেমসে বাংলাদেশের প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তিনি বলছিলেন, 'আসলে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার ভাগ্য সবার সবসময় হয় না। আমি মনে করি এশিয়ান গেমসে বাংলাদেশের সবাই আশা করে বাংলাদেশ ক্রিকেট দল ভালো করবে। আমরা সাধারণত খুব বেশি পদকও পাই না। কিন্তু যেহেতু ক্রিকেট, আমি মনে করি পুরো দেশ আমাদের দিকে তাকিয়ে আছে যাতে আমরা ভালো করি।'

'আমি আশাবাদী আমরা ভালো করব। দেখুন-যেহেতু খেলাধুলা করতে আসছি এখানে চ্যাম্পিয়ন চিন্তা করা ছাড়া আমাদের কোনো বিকল্প নেই। আমরা আশা করব ছেলে-মেয়েরা ভালো করবে এবং আমরা ভালো পদক নিয়ে আসব।'-যোগ করেন তিনি।

সালাউদ্দিনের কাছে ভালো খেলাই মূখ্য, 'অন্য জায়গায় যখন আমরা খেলতে যাই তখন অনেক সুযোগ-সুবিধা পাই, দর্শকও থাকে। অনেক সময় ভালো রেজাল্ট করি না, সবসময় চ্যালেঞ্জিং। তবে দর্শক থাকাটা আমার কাছে খুব বড় একটা ফ্যাক্টর না। আমরা দেশকে প্রতিনিধিত্ব করতে যাচ্ছি, আমরা ভালো খেলব এবং খেলাটাই মূখ্য। চ্যালেঞ্জ থাকবেই।'

এসএইচ/এইচজেএস