বিজ্ঞাপন

এশিয়ান গেমসে কেন জাতীয় দল যাচ্ছে, জানালেন সালাউদ্দিন

এশিয়ান গেমসে কেন জাতীয় দল যাচ্ছে, জানালেন সালাউদ্দিন

এশিয়ান গেমস খেলতে চলতি মাসে জাপানের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ দল। তার আগে মিরপুরে দিন দশেকের বেশি অনুশীলন ক্যাম্পও করবে টাইগাররা। তবে এশিয়ান গেমসে এইচপি দলের যাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত যাচ্ছেন জাতীয় দলের ক্রিকেটাররা।

এমন সিদ্ধান্তের কারণ অবশ্য জানিয়েছেন প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিন। আজ সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘প্রথমে আমাদের কিন্তু এইচপি দল পাঠানোর কথা ছিল। কিন্তু যখন আমরা দেখলাম অন্যান্য দেশগুলো তাদের পুরো জাতীয় দল পাঠাচ্ছে, সেখানে আমরা কেন পাঠাব না?’

সালাউদ্দিন অবশ্য মানছেন চ্যালেঞ্জের কথা, ‘আমার মনে হয় এটা একটা চ্যালেঞ্জিং টুর্নামেন্ট হবে। আমাদের যে সূচি আছে, আমি মনে করি আমাদের ফাইনালে যাওয়ার মতো খুব ভালো একটা সুযোগ আছে, আমরা যদি ভালো খেলি।’

‘গত কয়েকটা সিরিজে আমরা টি-টোয়েন্টি খেলছি না। আমরা যত তাড়াতাড়ি পারি এটা মানিয়ে নেব। টি-টোয়েন্টি আমরা যে ছন্দে ছিলাম তিন-চার মাস আগে সেই ছন্দটা কত তাড়াতাড়ি নিয়ে আসতে পারি- ছেলেদের জন্য এটাই একটা বড় চ্যালেঞ্জ। যেহেতু টেস্ট খেলছিলাম, ওয়ানডে খেলছিলাম, টি-টোয়েন্টি গত কয়েকটা মাস খেলিনি।’

এদিকে এশিয়ান গেমসের উইকেট বানিয়েছেন গামিনি ডি সিলভা। যে কারণে স্লো উইকেটের শঙ্কা থাকছে। সালাউদ্দিন বললেন, ‘গামিনির দোষ দিয়ে তো লাভ নেই। আমরা নিজেরাই বানাতে পারতাম এমন উইকেট, কারণ উইকেট একদম নতুন। দেশের আবহাওয়া ওপর নির্ভর করবে উইকেট কেমন হবে।’

এসএইচ/এমএমএম