বিজ্ঞাপন

‘নেপাল, তোমরা একা নও’, বার্তায় শুরু হবে চ্যাম্পিয়নস লিগের ১৮ ম্যাচ

‘নেপাল, তোমরা একা নও’, বার্তায় শুরু হবে চ্যাম্পিয়নস লিগের ১৮ ম্যাচ

নেপালে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যায় মৃতদের শ্রদ্ধা জানাতে বিশেষ উদ্যোগ নিয়েছে উয়েফা। আজ (মঙ্গলবার) চ্যাম্পিয়নস লিগ শুরু হচ্ছে। এই সপ্তাহের প্রত্যেক ম্যাচের আগে তাদের স্মরণে এক মিনিটের নীরবতা পালন করা হবে।

প্রাণঘাতী এই বন্যায় হতাহতদের পরিবারের প্রতি সংহতি জানিয়ে একটি ব্যানারও প্রদর্শন করা হবে। যেখানে লেখা থাকবে, ‘নেপাল, তোমরা একা নও।’

প্রথম সপ্তাহে মোট ১৮টি ম্যাচ রয়েছে। প্রতিটি ম্যাচ শুরুর আগে নীরবতা পালন করবেন ফুটবলার এবং ফুটবলপ্রেমীরা। এক বিবৃতিতে উয়েফা বলেছে, “এই সপ্তাহে চ্যাম্পিয়নস লিগের সব ম্যাচের আগে সংহতি এবং সমর্থনের প্রতীক হিসাবে ১ মিনিট নীরবতা পালন করা হবে। একটি বিশেষ ব্যানারও প্রদর্শন করা হবে। তাতে লেখা থাকবে, ‘নেপাল, তোমরা একা নও’।”

তারা আরও বলেছে, ‘এই মর্মান্তিক ঘটনা ও তার পরবর্তী পরিস্থিতি থেকে উত্তরণের এই যাত্রায় আমরা তাদের শক্তি ও দৃঢ়তা কামনা করি।’

গত ২৬ আগস্ট নেপাল-তিব্বত সীমান্তবর্তী ল্যাংট্যাং এলাকায় হিমবাহের একাংশ ভেঙে পড়ে। হিমবাহ গলে পানি, কাদামাটির স্রোত লেন্দে খোলা, ভোটেকোশী এবং ত্রিশুলী নদীর অববাহিকা বরাবর প্রবল বেগে নেমে আসে। কাদামাটির স্রোত জনপদ, সেতু, রাস্তাঘাট ধ্বংস করে এগিয়ে যায়। সোমবার পর্যন্ত সেখান থেকে ১,৩৫৬টি দেহ উদ্ধার হয়েছে। এখনও পর্যন্ত নিখোঁজ ৪,৯৯৪ জন।

এফএইচএম