বিজ্ঞাপন

বার্নাব্যুতে স্প্যানিশ পতাকা নিষিদ্ধের গুজবে নীরবতা ভাঙল রিয়াল

বার্নাব্যুতে স্প্যানিশ পতাকা নিষিদ্ধের গুজবে নীরবতা ভাঙল রিয়াল

সান্তিয়াগো বার্নাব্যুতে সমর্থকদের আচরণ নিয়ে বাড়তে থাকা গুজবের অবসান ঘটাতে একটি প্রকাশ্য বিবৃতি দিয়েছে রিয়াল মাদ্রিদ। ম্যাচ চলাকালে জাতীয় প্রতীক প্রদর্শন করা থেকে সমর্থকদের বিরত রাখার দাবি তাৎক্ষণিকভাবে নাকচ করে দিয়েছে তারা।

সান্তিয়াগো বার্নাব্যুতে স্প্যানিশ পতাকা প্রদর্শন করা যাবে না। রিয়ালের বিরুদ্ধে এমন নির্দেশনা দেওয়ার অভিযোগ ওঠে। দ্রুত তা ডিজিটাল প্ল্যাটফর্ম ও ঐতিহ্যবাহী সংবাদমাধ্যমে তা ছড়িয়ে পড়ে। লা লিগা জায়ান্টরা সোশ্যাল মিডিয়া ও তাদের অফিসিয়াল ওয়েবসাইট ব্যবহার করে এই ভুল তথ্য ছড়িয়ে পড়ার প্রতিক্রিয়া জানিয়েছে।

এই গুজবের সরাসরি জবাব দিতে ক্লাব সোমবার সন্ধ্যায় একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি দিয়েছে। এই গুজব ভক্তদের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার কারণে ক্লাব ও অনুগত সমর্থকদের মধ্যে বিরোধ তৈরি হতে পারে এমন আশঙ্কা মাদ্রিদ ক্লাবের। তাই কর্তৃপক্ষ এতে হস্তক্ষেপ করার প্রয়োজন মনে করেছে।

ক্লাবের আনুষ্ঠানিক ঘোষণা অনুযায়ী, সান্তিয়াগো বার্নাব্যুতে স্প্যানিশ পতাকা কিংবা সায়ত্ত্বশাসিত অঞ্চল বা শহরের পতাকা নিয়ে প্রবেশে ক্লাব নিষেধাজ্ঞার নির্দেশনা দিয়েছে, এটা সম্পূর্ণ মিথ্যা। পরিস্থিতি মূল্যায়নে ক্লাব কোনো রাখঢাক না রেখেই অভিযোগগুলোকে সম্পূর্ণ ভিত্তিহীন বলেছে। বিবৃতিতে স্প্যানিশ ক্রীড়া পরিচয়ের প্রতিনিধি হিসেবে ক্লাবের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখার উদ্দেশ্য পরিষ্কার ছিল। রিয়ালের মাঠে আঞ্চলিক ও জাতীয় গর্ব প্রকাশে ভক্তরা যেন স্বাচ্ছন্দ্যবোধ করে, সেটাও নিশ্চিত করেছে তারা।

এফএইচএম