বিজ্ঞাপন

বিশ্ব ফিজিওথেরাপি দিবস আজ

ক্রিকেটারদের প্রতি ফিজিও’র ভূমিকা কেমন

ক্রিকেটারদের প্রতি ফিজিও’র ভূমিকা কেমন

ক্রীড়াবিদদের সাফল্যের পেছনে কঠোর পরিশ্রম, মানসিক দৃঢ়তা এবং শারীরিক সামর্থ্য অপরিহার্য। কিন্তু এই সাফল্যের পথে একটি বড় বাধা হতে পারে ইনজুরির থাবা। ইনজুরি কেবল একজন ক্রীড়াবিদের কর্মক্ষমতা এবং ক্যারিয়ারকেই ক্ষতিগ্রস্ত করে না বরং তাদের মানসিক স্বাস্থ্যেও নেতিবাচক প্রভাব ফেলে। ইনজুরি মোকাবিলায় ক্রীড়া ফিজিওথেরাপি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

বিশ্ব ফিজিওথেরাপি দিবস আজ (৮ সেপ্টেম্বর)। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে। এবারের প্রতিপাদ্য হলো ‘হৃদরোগের চিকিৎসায় ফিজিওথেরাপি কার্যকরী চিকিৎসা পদ্ধতি’। 

ফিজিওর সঙ্গে ক্রিকেটের ভূমিকাও অনেক। ক্রিকেটাররা যত ধরণের চোট বা ইনজুরি সবকিছুই স্পোর্টস ফিজিশিয়ানরা দেখভাল করে থাকেন। ক্রিকেটারদের ইনজুরি থেকে আবার মাঠে ফিরিয়ে আনতে বড় ভূমিকা পালন করে থাকেন তারা।

সাধারণত স্পোর্টস ফিজিওথেরাপিস্টরা ক্রিকেটারদের শরীরের দুর্বলতাগুলো চিহ্নিত করে নির্দিষ্ট ব্যায়ামের মাধ্যমে পেশীর ভারসাম্য ঠিক করে থাকেন। পরে দ্রুত পুনর্বাসন, হ্যামস্ট্রিং টান, পিঠের চোট, বা কাঁধের পেশী ছিঁড়ে যাওয়ার মতো সাধারণ চোটগুলো থেকে ক্রিকেটারদের দ্রুত মাঠে ফিরতে ফিজিওথেরাপি সাহায্য করে থাকে।

পারফরম্যান্স বৃদ্ধির জন্য বোলারদের মেরুদণ্ড এবং হাঁটুতে প্রচুর চাপ পড়ে। ফিজিওরা তখন তাদের শরীরের নমনীয়তা বাড়ায়, যা বোলিং স্পিড ধরে রাখতে এবং পিঠের চোট এড়াতে সাহায্য করে। ব্যাটসম্যান ও ফিল্ডারদের জন্য ফুটওয়ার্ক এবং ফিল্ডারদের দ্রুত ডাইভ দেওয়ার জন্য যে ভাব প্রয়োজন, তা ফিজিওথেরাপির বিভিন্ন স্ট্রেচিং গাইডের মাধ্যমে উন্নত হয়। যে কাজ করে থাকেন ফিজিওরা।

এবারের দিবসে ফিজিওদের শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় দলের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ভিডিও বার্তায় তিনি বললেন, 'ফিজিওথেরাপি দিবস উপলক্ষে আমার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। হৃদরোগ নিয়ন্ত্রণে ফিজিওথেরাপির ভূমিকা অপরিসীম।' শুভেচ্ছা জানিয়েছেন পেসার শরিফুল ইসলাম এবং মুস্তাফিজুর রহমানরাও। বিসিবির ফিজিও মোজাদ্দেদ সানী, খাইরুল ইসলাম, পারভেজ আহমেদরাও শুভেচ্ছা জানিয়েছেন। 

এসএইচ/

বিজ্ঞাপন