ইংলিশ কাউন্টিতে আগেই নিজের জাত চিনিয়েছিলেন হাসান মাহমুদ। বাংলাদেশি এই পেসার কেন্টের হয়ে অভিষেকেই আগুন ঝরিয়েছিলেন। এবার ডার্বিশায়ারের বিপক্ষেও দুর্দান্ত শুরু করলেন। ডার্বিশায়ারের ইনিংসের প্রথম দুই উইকেটের দুটিই শিকার করেছেন এই বাংলাদেশি পেসার।
ইনিংসের প্রথম ওভারেই হাসানের হাতে বল তুলে দেন কেন্ট অধিনায়ক ড্যানিয়েল। নতুন বলে রীতিমতো আগুন ঝরান এই পেসার। ইনিংসের প্রথম বলেই দলকে ব্রেকথ্রু এনে দেন তিনি। ক্রলির ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরান হ্যারি কেইমকে।
পরের বলেই ম্যাট মন্টগোমিকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন হাসান। টানা দুই বলে দুই উইকেট তুলে শুরুতেই ম্যাচে এগিয়ে দেন কেন্টকে।
এদিকে কেন্টের হয়ে কাউন্টিতে অভিষেক হয়েছে আরেক বাংলাদেশি পেসার খালেদ আহমেদের। অভিষেকেই উইকেটের দেখা পেয়েছেন তিনি। ইউসুফ বিন নাইমকে লেগ বিফোরের ফাঁদে ফেলে সাজঘরে ফেরান তিনি। অর্থাৎ ডার্বিশায়ারের প্রথম ৩ উইকেটের ৩টিই শিকার করেছেন দুই বাংলাদেশি পেসার।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ উইকেট হারিয়ে ৫৯ রান করেছে ডার্বিশায়ার।
এইচজেএস
