শুরু হয়ে গেল ২০২৬ ব্যালন ডি’অরের মনোনয়ন ঘোষণা। ব্যক্তিগত পুরস্কারের আগে এবার সামনে এসেছে সেরা ক্লাবের পুরস্কারের মনোনয়ন। পুরুষ ও নারী—দুই বিভাগেই পাঁচটি করে ক্লাবের নাম প্রকাশ করেছে আয়োজকেরা। নারী পুরুষ কোন বিভাগেই নেই রিয়াল মাদ্রিদ।
পুরুষ বিভাগের মনোনীত পাঁচ ক্লাব হলো আর্সেনাল, বায়ার্ন মিউনিখ, বোডো/গ্লিমট, ফ্ল্যামেঙ্গো ও পিএসজি।
নারী বিভাগের পাঁচ মনোনীত ক্লাব হলো বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ, ক্লাব আমেরিকা, ম্যানচেস্টার সিটি ও অলিম্পিক লিওঁ।
দুই বিভাগেই মনোনয়ন তালিকায় জায়গা পেয়েছে বায়ার্ন মিউনিখ। পুরুষ বিভাগে পিএসজি, আর্সেনাল ও বায়ার্নের মতো ইউরোপের বড় ক্লাবগুলোর সঙ্গে জায়গা করে নিয়েছে নরওয়ের বোডো/গ্লিমট ও ব্রাজিলের ফ্ল্যামেঙ্গো।
নারী বিভাগেও শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতা অপেক্ষা করছে। বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ, ম্যানচেস্টার সিটি ও অলিম্পিক লিওঁর সঙ্গে তালিকায় আছে মেক্সিকোর ক্লাব আমেরিকা।
এইচজেএস
