বিজ্ঞাপন

ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় এনরিকে-আরতেতা

ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় এনরিকে-আরতেতা

২০২৬ ব্যালন ডি’অরের মনোনয়ন পর্বে এবার প্রকাশ করা হয়েছে ইয়োহান ক্রুইফ ট্রফি—বছরের সেরা কোচের পুরস্কারের মনোনয়ন। পুরুষ ও নারী—দুই বিভাগে পাঁচজন করে মোট ১০ কোচের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়েছে।

পুরুষ বিভাগের তালিকায় জায়গা পেয়েছেন আর্সেনালকে প্রিমিয়ার লিগ জেতানো মিকেল আরতেতা, পিএসজিকে টানা দ্বিতীয়বার ইউরোপের সেরা করা লুইস এনরিকে এবং স্পেনকে বিশ্বকাপ জেতানো লুইস দে লা ফুয়েন্তে। তাদের সঙ্গে সেরার লড়াইয়ে আছেন অ্যাস্টন ভিলার উনাই এমেরি ও বায়ার্ন মিউনিখের ভিনসেন্ট কোম্পানি।

পুরুষ দলের কোচ:

মিকেল আরতেতা (আর্সেনাল), লুইস দে লা ফুয়েন্তে (স্পেন), উনাই এমেরি (অ্যাস্টন ভিলা), ভিনসেন্ট কোম্পানি (বায়ার্ন মিউনিখ) ও লুইস এনরিকে (পিএসজি)।

নারী বিভাগের পাঁচজনের তালিকাতেও আছে ইউরোপের শীর্ষ ক্লাবের কোচদের নাম। লিওঁর জোনাথন জিরালদেজ, ম্যানচেস্টার সিটির আন্দ্রে ইয়েগলার্টজ, জাপানের নিলন নিলসেন, বার্সেলোনার পেরে রোমেউ এবং সেল্টিক ও বিকে হাকেনের ইয়েলেনা সাদিকু জায়গা করে নিয়েছেন সংক্ষিপ্ত তালিকায়।

নারী দলের কোচ:

জোনাথন জিরালদেজ (লিওঁ), আন্দ্রে ইয়েগলার্টজ (ম্যানচেস্টার সিটি), নিলন নিলসেন (জাপান), পেরে রোমেউ (বার্সেলোনা) ও ইয়েলেনা সাদিকু (সেল্টিক ও বিকে হাকেন)।

এইচজেএস