বিজ্ঞাপন

ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো

ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো

শেষ হলো ব্যালন ডি’অরের মনোনয়ন ঘোষণা। আর তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই আলোচনার কেন্দ্রে লিওনেল মেসি। ২০২৩ সালে সর্বশেষ এই পুরস্কার জেতা আর্জেন্টাইন মহাতারকা দুই বছর পর আবারও জায়গা করে নিয়েছেন সেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায়। তবে জায়গা হয়নি রোনালদোর।

মেসির সঙ্গে এবারের ৩০ জনের তালিকায় আছেন বিশ্ব ফুটবলের আরও একঝাঁক তারকা। পিএসজি, রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ, আর্সেনাল ও ম্যানচেস্টার সিটির মতো ক্লাব থেকে জায়গা পেয়েছেন একাধিক খেলোয়াড়।

মেসির পাশাপাশি আলোচনায় থাকবেন কিলিয়ান এমবাপে, লামিনে ইয়ামাল, উসমান দেম্বেলে, হ্যারি কেইন, ভিনিসিয়ুস জুনিয়র, আর্লিং হলান্ড ও রদ্রির মতো তারকারা।

দুই বছর পর মনোনয়ন তালিকায় ফিরলেও এবার মেসির পথটা আগের মতো সহজ নয়। তরুণ তারকা ইয়ামাল থেকে শুরু করে দেম্বেলে, কেইন, এমবাপে—সবাই আছেন শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে। শেষ পর্যন্ত কার হাতে উঠবে ব্যালন ডি’অর, সেই উত্তর মিলবে পুরস্কার ঘোষণার রাতে।

ব্যালন ডি’অরের মনোনয়ন তালিকা:

জুড বেলিংহাম (রিয়াল মাদ্রিদ/ইংল্যান্ড), পাউ কুবারসি (বার্সেলোনা/স্পেন), উসমান দেম্বেলে (পিএসজি/ফ্রান্স), মার্ক কুকুরেয়া (চেলসি/রিয়াল মাদ্রিদ/স্পেন), লুইস দিয়াজ (বায়ার্ন/কলম্বিয়া), ব্রুনো ফার্নান্দেজ (ম্যানচেস্টার ইউনাইটেড/পর্তুগাল), গ্যাব্রিয়েল (আর্সেনাল/ব্রাজিল), আর্লিং হলান্ড (ম্যানচেস্টার সিটি/নরওয়ে), হ্যারি কেইন (বায়ার্ন/ইংল্যান্ড), আশরাফ হাকিমি (পিএসজি/মরক্কো), খিচা কাভারেস্কাইয়া (পিএসজি/জর্জিয়া), লামিনে ইয়ামাল (বার্সেলোনা/স্পেন), সাদিও মানে (আল নাসর/সেনেগাল), মার্কিনিওস (পিএসজি/ব্রাজিল), লাওতারো মার্তিনেজ (ইন্টার মিলান/আর্জেন্টিনা), কিলিয়ান এমবাপে (রিয়াল মাদ্রিদ/ফ্রান্স), নুনো মেন্দেস (পিএসজি/পর্তুগাল), লিওনেল মেসি (ইন্টার মায়ামি/আর্জেন্টিনা), জোয়াও নেভেস (পিএসজি/পর্তুগাল), মাইকেল ওলিসে (বায়ার্ন/ফ্রান্স), উইলিয়াম পাচো (পিএসজি/ইকুয়েডর), হুলিয়ান কিনিয়োনেস (আল কাদসিয়া/মেক্সিকো), ডেকলান রাইস (আর্সেনাল/ইংল্যান্ড), রদ্রি (ম্যানচেস্টার সিটি/বার্সেলোনা/স্পেন), ফাবিয়ান রুইজ (পিএসজি/স্পেন), উইলিয়াম সালিবা (আর্সেনাল/ফ্রান্স), ফেরান তোরেস (বার্সেলোনা/পিএসজি/স্পেন), দায়োত উপামেকানো (বায়ার্ন/ফ্রান্স), ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ/ব্রাজিল) ও ভিতিনিয়া (পিএসজি/পর্তুগাল)।

এইচজেএস 

বিজ্ঞাপন