বিজ্ঞাপন

বিগ ব্যাশে খেলার অনুমতি পাবেন না নাহিদ রানা!

বিগ ব্যাশে খেলার অনুমতি পাবেন না নাহিদ রানা!

অস্ট্রেলিয়ার বিপক্ষে সবশেষ লাল বলের সিরিজে খেলা হয়নি নাহিদ রানার। চোটের কারণে সেই সিরিজে খেলতে না পারলেও অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশে খেলাতে আলাপ আলোচনা করছে কয়েকটি দল। রানার ঘনিষ্ট একটি সূত্র ঢাকা পোস্টকে এমনটি জানিয়েছিল।

ডানহাতি এই পেসারকে দলে পেতে প্রাথমিকভাবে আগ্রহ প্রকাশ করেছে অ্যাডিলেড স্ট্রাইকার্স ও মেলবোর্ন রেনেগাডস, পার্থের মতো দল। বিগ ব্যাশ আয়োজিত হবে ডিসেম্বর-জানুয়ারি মাসে। এসময় বিপিএল আয়োজিত না হওয়ায় বিসিবির অনাপত্তিপত্র পেলে সাকিব আল হাসান ও রিশাদ হোসেনের পর তৃতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে বিগ ব্যাশে দেখা যেতে পারত নাহিদ রানাকে।

তবে পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির একজন কর্মকর্তা ক্রিকবাজকে জানিয়েছেন, এখন পর্যন্ত ছাড়পত্রের জন্য আনুষ্ঠানিক কোনো চিঠি তারা পায়নি। পেলেই তবে সিদ্ধান্ত হবে। তবে তার ছাড়পত্র পাওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ একই সময়ে বাংলাদেশ দলের বেশকিছু সিরিজও আছে।

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে পাওয়া চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে খেলা হয়নি রানার। চোট থেকে সেরে উঠছেন এই গতি তারকা। সামনেই আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ রয়েছে টাইগারদের।

এসএইচ/এইচজেএস