হার্টের সমস্যার চিকিৎসায় স্কট ম্যাকটমিনের অস্ত্রোপচার সফল হয়েছে। মঙ্গলবার ম্যানচেস্টারের স্পায়ার ম্যানচেস্টার হাসপাতালে নাপোলির এই মিডফিল্ডারের অ্যাবলেশন প্রক্রিয়া সম্পন্ন হয়।
২৯ বছর বয়সী ম্যাকটমিনের হার্টে মৃদু ও ক্ষতিকর নয় এমন অনিয়মিত হৃদ্স্পন্দন ধরা পড়েছিল। চিকিৎসার পর দুই সপ্তাহ বিশ্রামে থাকবেন তিনি, এরপর অনুশীলনে ফিরবেন।
ফলে বুধবার চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের বিপক্ষে ম্যাচসহ বোলোনিয়া ও ফিওরেন্তিনার বিপক্ষেও খেলতে পারবেন না ম্যাকটমিনে। স্কটল্যান্ডের নেশন্স লিগের চার ম্যাচও মিস করবেন তিনি। সবকিছু ঠিক থাকলে ১০ অক্টোবর আন্তর্জাতিক বিরতির পর ফ্রোসিনোনের বিপক্ষে ফিরতে পারেন।
নাপোলির হয়ে সিরি আ-র প্রথম দুই ম্যাচে খেলেছিলেন ম্যাকটমিনে। ৩০ আগস্ট কোমোর বিপক্ষে ২-১ ব্যবধানে হারের ম্যাচে ৫৬ মিনিট খেলার পর তাকে তুলে নেওয়া হয়। এরপর ইন্টারের বিপক্ষে ৩-২ ব্যবধানে হারের ম্যাচে ছিলেন না তিনি।
ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে নাপোলিতে যোগ দেওয়ার পর থেকেই দলের গুরুত্বপূর্ণ সদস্য ম্যাকটমিনে। ২০২৪-২৫ মৌসুমে নাপোলির সিরি আ শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদানও ছিল তার।
এইচজেএস
