• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

ঈদে ভক্তদের জন্য সুখবর দিলেন সাকিব

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১০ জুলাই ২০২২, ১১:৪৯
অ+
অ-
ঈদে ভক্তদের জন্য সুখবর দিলেন সাকিব

সমর্থকদের জন্য ঈদুল আযহার আনন্দ যেন আরো বাড়িয়ে দিলেন সাকিব আল হাসান। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট শেয়ার করে লিখেছেন, ভক্তদের সঙ্গে দেখা করতে চান এই বাঁহাতি অলরাউন্ডার।

বিজ্ঞাপন

সাকিবের সঙ্গে দেখা করতে এবং তার স্বাক্ষর করা উপহার নিতে চাইলে সেই পোস্টের কমেন্ট বক্সে একটি ভিডিও বার্তা দিতে হবে সমর্থকদের। যেখানে উল্লেখ করতে হবে, কেন সাকিব আল হাসানের ভক্ত হয়েছেন আপনি।

আরও পড়ুন >> বিশ্বসেরা সাকিবের বিশ্বরেকর্ড

সাকিব লিখেছেন, ‘আসসালামু ওয়ালাইকুম সবাইকে! আশা করি আপনাদের সবার ঈদুল আযহা সুন্দর ও নিরাপদ কাটছে!’

বিজ্ঞাপন

সঙ্গে যোগ করেন সাকিব, ‘আমার ভক্তদের প্রতি আমার ভালোবাসার প্রতীক হিসেবে, কমেন্টস সেকশনে আপনার ভিডিও বার্তা পাঠিয়ে আমাকে জানান কোন বিষয়গুলো আপনাকে করে তুলেছে আমার সেরা ভক্ত। সেরা ভিডিও বার্তাটি বাছাই করে আমি বিজয়ীর সঙ্গে সাক্ষাৎ করব, কিছু সময় কাটাবো এবং আমার স্বাক্ষরিত কিছু উপহার সামগ্রী তুলে দিব।’

আরও পড়ুন >> সাকিব না থাকলেই কেন এতো হাহাকার?

ভক্তদের সঙ্গে দেখা করার জন্য সাকিব নিজো উন্মুখ হয়ে আছেন, ‘শুভকামনা এবং আপনাদের স্নেহ ও ভালোবাসার বার্তা দেখার জন্য আমি উন্মুখ হয়ে আছি!’

বিজ্ঞাপন

সাকিবের সেই পোস্টে অংশগ্রহণ করার শেষ সময় আগামী ১৭ই জুলাই, বিকাল ৫টা।

টিআইএস/এইচএমএ/এটি

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সাকিব আল হাসানবাংলাদেশ ক্রিকেটঈদুল আজহা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সালমান আগার রান আউট বিতর্কে যা বলছে এমসিসি

সালমান আগার রান আউট বিতর্কে যা বলছে এমসিসি

আইসিসির সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

আইসিসির সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলা নিয়ে এবার তদন্ত করবে ক্রীড়া মন্ত্রণালয়

টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলা নিয়ে এবার তদন্ত করবে ক্রীড়া মন্ত্রণালয়

বিদায়বেলায় লিপুকে যা বললেন লিটন-শান্তরা

বিদায়বেলায় লিপুকে যা বললেন লিটন-শান্তরা