• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

এশিয়া কাপে ১৭ সদস্যের দল, ফিরলেন সাব্বির

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
১৩ আগস্ট ২০২২, ১৭:৫৩
অ+
অ-
এশিয়া কাপে ১৭ সদস্যের দল, ফিরলেন সাব্বির

সাকিব আল হাসানকে অধিনায়ক করে ১৭ সদস্যের এশিয়া কাপ দল ঘোষণা করেছে বাংলাদেশ। দীর্ঘ সময় পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন এই ফরম্যাটের 'স্পেশালিস্ট' খ্যাত সাব্বির রহমান।

বিজ্ঞাপন

বাংলাদেশের এশিয়া কাপের দল নিয়ে উৎকণ্ঠা ছিল অনেক। অধিনায়কত্ব নিয়ে জটিলতার ফলে এশিয়া কাপে বাংলাদেশের দল ঘোষণার জন্য এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) কাছ থেকে বাড়তি সময়ও চেয়ে নিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে সেই সংকট নিরসনের পরই এশিয়া কাপের দল ঘোষণা করলেন নির্বাচকরা।

আরও পড়ুন >> এশিয়া কাপ-বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়ক সাকিব

গুলশানে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় সাকিবের সঙ্গে বৈঠকের পরই এশিয়া কাপের দল ঘোষণা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। একে একে এশিয়া কাপের জন্য দলে সুযোগ পাওয়া ১৭ জনের নাম পড়ে শোনান তিনি।

বিজ্ঞাপন

৩ বছর পর বাংলাদেশের টি-টোয়েন্টি দলে ফিরেছেন একসময় ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাটের 'বিশেষজ্ঞ' তকমা পাওয়া সাব্বির রহমান। সবশেষ ২০১৯ সালে আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠে জাতীয় দলের হয়ে খেলেছিলেন এই ব্যাটসম্যান। দেশের হয়ে এখন পর্যন্ত ৪৪ টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৯৪৬ রান করেছেন তিনি। জাতীয় দলের হয়ে অতীত রেকর্ড আকর্ষণীয় না হলেও ঘরোয়া ক্রিকেটে সাব্বিরের সাম্প্রতিক ফর্ম নজর কেড়েছে নির্বাচকদের। ঢাকা প্রিমিয়ার লিগে গত মৌসুমে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে ১৫ ম্যাচে ৫১৫ রান করেছেন তিনি। ১০২ এর ওপর স্ট্রাইক রেটই ফের তার জন্য টি-টোয়েন্টির দরজা খুলে দিয়েছে।

আরও পড়ুন >> সেই ফেসবুক পোস্ট অবশেষে মুছে দিলেন সাকিব

এদিকে জিম্বাবুয়ে সিরিজের টি-টোয়েন্টি দলে জায়গা না হলেও এশিয়া কাপ দিয়ে আবারও এই ফরম্যাটের ক্রিকেটে ফিরলেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহিম। চোটাঘাতে দীর্ঘ বিরতির পর দলে জায়গা করে নিয়েছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনও।

বিজ্ঞাপন

ধীরগতির ব্যাটিংয়ের জন্য ইদানিং বেশ সমালোচনার শিকার হচ্ছেন মাহমুদউল্লাহ। মারকাটারি ব্যাটিংয়ের ফরম্যাট টি-টোয়েন্টিতে অনুষ্ঠেয় এশিয়া কাপের দলে তার স্থান পাওয়া নিয়ে তাই অনিশ্চয়তা ছিল। তবে শেষ পর্যন্ত এশিয়া কাপের দলে টিকে গেছেন সাকিবের কাছে টি-টোয়েন্টির নেতৃত্ব হারানো এই অলরাউন্ডার।

সবশেষ জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি দলে থাকা ওপেনার মুনিম শাহরিয়ার এবং নাজমুল হোসেন শান্তর জায়গা হয়নি এশিয়া কাপের স্কোয়াডে। জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি খেললেও চোটের কারণে এশিয়া কাপের দলে নেই পেসার শরিফুল ইসলাম। জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ সিরিজে অভিষেক হওয়া ওপেনার পারভেজ হোসেন ইমনকে রাখা হয়েছে স্কোয়াডে।

আরও পড়ুন >> সাকিবকে ৩ লাখ টাকা দেবেন ব্যারিস্টার সুমন

২৭ আগস্ট থেকে সংযুক্ত আরব আমিরাতে মাঠে গড়াবে এশিয়া কাপ। আগামী ৩০ আগস্ট শারজায় আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের এশিয়া কাপ মিশন।

এশিয়া কাপে বাংলাদেশ দল
সাকিব আল হাসান (অধিনায়ক), এনামুল হক, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ, শেখ মেহেদী, সাইফউদ্দিন, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, ইবাদত হোসেন, পারভেজ হোসেন, নুরুল হাসান সোহান ও তাসকিন আহমেদ।

এইচএমএ/এটি

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বাংলাদেশ ক্রিকেটসাব্বির রহমানবিসিবিএশিয়া কাপ ক্রিকেট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

আইসিসির সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

আইসিসির সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলা নিয়ে এবার তদন্ত করবে ক্রীড়া মন্ত্রণালয়

টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলা নিয়ে এবার তদন্ত করবে ক্রীড়া মন্ত্রণালয়

বিদায়বেলায় লিপুকে যা বললেন লিটন-শান্তরা

বিদায়বেলায় লিপুকে যা বললেন লিটন-শান্তরা

পিএসএলে ডাক পেলেন শরিফুল, বাংলায় স্বাগত জানাল রানার দল

পিএসএলে ডাক পেলেন শরিফুল, বাংলায় স্বাগত জানাল রানার দল