• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. খেলা

সাকিবদের কোচ হচ্ছেন জিম্বাবুয়ের তাইবু

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
১১ নভেম্বর ২০২২, ১০:০৬
অ+
অ-
সাকিবদের কোচ হচ্ছেন জিম্বাবুয়ের তাইবু

খেলোয়াড়ি জীবনে সাকিব আল হাসানদের মুখোমুখি অনেকবারই হয়েছেন সাবেক জিম্বাবুইয়ান অধিনায়ক তাতেন্দা তাইবু। এবার সেই সাকিবের দলের কোচ হিসেবে নিয়োগ পেলেন তাইবু। সহকারী কোচ হিসেবে বাংলা টাইগার্সে তাকে দেখা যাবে এই মৌসুমে।

বিজ্ঞাপন

টি-টেন লিগের ষষ্ঠ আসরের জন্য গেল সেপ্টেম্বরে নিলাম অনুষ্ঠিত হয়েছিল আবুধাবিতে। সেই ড্রাফট থেকে বাংলাদেশি উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহানকে দলে ভিড়িয়েছিল বাংলাদেশি মালিকানাধীন দল বাংলা টাইগার্স। এরপর বাংলা টাইগার্স দলে ভেড়ায় তরুণ টাইগার পেসার মৃত্যুঞ্জয় চৌধুরীকেও। এর আগে সাকিব আল হাসান ছিলেন দলটির আইকন ক্রিকেটার।

বাংলাদেশী মালিকানাধীন এই দলটির প্রধান কোচের দায়িত্ব রয়েছেন সাবেক বাংলাদেশ দলের ক্রিকেটার আফতাব আহমেদ। এছাড়া মেন্টরের দায়িত্বে রয়েছেন প্রখ্যাত কোচ ও বিশ্লেষক নাজমুল আবেদীন ফাহিম। তবে সবশেষ গতকাল বৃহস্পতিবার দলটির সহকারী কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন জিম্বাবুয়ের সাবেক তারকা ক্রিকেটার তাতেন্দা তাইবু। 

গতকাল বাংলা টাইগার্স নিজেদের ভেরিফাইড ফেসবুক পাতায় এক পোস্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে। সেখানে তারা লিখেছে, ‘জিম্বাবুয়ের একজন কিংবদন্তি যিনি এক যুগ ধরে দলকে নেতৃত্ব দিয়েছেন। তিনি এখন একজন টাইগার। আমরা তাইবুকে টি-টেন লিগে বাংলা টাইগার্সের ৬ষ্ঠ মৌসুমের সহকারী কোচ হিসেবে ঘোষণা করতে পেরে আনন্দিত।’

বিজ্ঞাপন

এসএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সাকিব আল হাসান

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বেলজিয়ামের লিগে দল পেলেন সাকিব

বেলজিয়ামের লিগে দল পেলেন সাকিব

সাকিবের জাতীয় দলে ফেরা প্রসঙ্গে যা বললেন প্রধান কোচ

সাকিবের জাতীয় দলে ফেরা প্রসঙ্গে যা বললেন প্রধান কোচ

নিউজিল্যান্ড সিরিজ দিয়ে বাংলাদেশ দলে ফেরার আশা সাকিবের

নিউজিল্যান্ড সিরিজ দিয়ে বাংলাদেশ দলে ফেরার আশা সাকিবের

২০২৭ বিশ্বকাপে সাকিবের খেলা প্রসঙ্গে যা বললেন কোচ

২০২৭ বিশ্বকাপে সাকিবের খেলা প্রসঙ্গে যা বললেন কোচ