• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

ওয়ানডে বিশ্বকাপের সম্ভাব্য দিনক্ষণ জানাল আইসিসি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
২২ মার্চ ২০২৩, ০১:৫৮
অ+
অ-
ওয়ানডে বিশ্বকাপের সম্ভাব্য দিনক্ষণ জানাল আইসিসি

নানা জল্পনা-কল্পনা শেষে এক দিনের বিশ্বকাপ শুরু এবং ফাইনালের সম্ভাব্য দিন ঘোষণা করল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যা আগামী ৫ অক্টোবর থেকে শুরু হয়ে চলতে পারে ১৯ নভেম্বর পর্যন্ত। ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হবে ফাইনাল ম্যাচ। বিশ্বকাপের খেলাগুলো অনুষ্ঠিত হবে দেশটির মোট ১২টি শহরজুড়ে।

বিজ্ঞাপন

যদিও এক দিনের এ বিশ্বকাপের সূচি এখনও প্রকাশিত হয়নি। তবে প্রতিযোগিতা শুরুর সম্ভাব্য দিন জানাল সংস্থাটি। টানা ৪৬ দিন ধরে চলবে এ প্রতিযোগিতা। ১০টি দলের প্রতিযোগিতায় নকআউট পর্বের ৩টি ম্যাচ মিলিয়ে মোট ৪৮টি খেলা অনুষ্ঠিত হবে। বিশ্বকাপের ম্যাচগুলো হবে ভারতের বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, ধর্মশালা, গুয়াহাটি, হায়দ্রাবাদ, কলকাতা, লখনউ, ইনদওর, রাজকোট এবং মুম্বাইয়ে। তবে কোন দল কোন শহরে খেলবে, তা এখনও চূড়ান্ত হয়নি।

সাধারণত বিশ্বকাপের এক বছর আগে সূচি প্রকাশ করে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। কিন্তু এবার ভারতীয় ক্রিকেট বোর্ডের কিছু সমস্যার কারণে সূচি প্রকাশ করতে দেরি হচ্ছে। আর বিভিন্ন কারণে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে এ প্রতিযোগিতা আয়োজনের অনুমতি পেতে দেরি হয়েছে বিসিসিআইয়ের। এর মধ্যে প্রধান দুইটি কারণ হলো— প্রতিযোগিতার কর ছাড় এবং পাকিস্তানের ক্রিকেটারদের ভিসার আবেদন মঞ্জুর।

এদিকে কেন্দ্রীয় সরকার প্রথমে জানিয়েছিল, বিশ্বকাপ থেকে আয়ের ওপর ১০.৯২ শতাংশ কর দিতে হবে ভারতীয় ক্রিকেট বোর্ডকে। সেই কর মৌকুফের জন্য আবেদন করেছিলেন বিসিসিআই কর্মকর্তারা। অন্যদিকে রাজনৈতিক জটিলতার প্রভাব রয়েছে ভারত-পাকিস্তান ক্রিকেট সম্পর্কে। ২০১৩ সালের পর আইসিসির প্রতিযোগিতা ছাড়া ভারতের মাটিতে পাকিস্তান দলকে খেলার অনুমতি দেওয়া হয়নি। বন্ধ রয়েছে দ্বিপাক্ষিক সিরিজও।

বিজ্ঞাপন

গেল সপ্তাহে আইসিসির বৈঠকে বিসিসিআইয়ের তরফে আশ্বাস দেওয়া হয়েছে, বিশ্বকাপ খেলতে ভারতে নিশ্চিন্তে আসতে পারবেন পাকিস্তান দলের ক্রিকেটাররা। কোনো রকম সমস্যা হবে না। ভারতীয় ক্রিকেট বোর্ডের আশ্বাস পাওয়ার পরই আইসিসির তরফে এক দিনের বিশ্বকাপ শুরুর এবং ফাইনালের সম্ভাব্য দিন ঘোষণা করা হলো। তবে এ দুইটি তারিখ এখনো চূড়ান্ত হয়নি। আগামী কয়দিনের মধ্যেই চূড়ান্ত সূচি প্রকাশ করা হবে বলে জানা গেছে।

এফকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ক্রিকেটক্রিকেট বিশ্বকাপআইসিসি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ইতিহাসের দীর্ঘতম নো বল— আমিরকে ছাড়িয়ে গেলেন আরেক পাকিস্তানি!

ইতিহাসের দীর্ঘতম নো বল— আমিরকে ছাড়িয়ে গেলেন আরেক পাকিস্তানি!

নিউজিল্যান্ড সিরিজের শুরুতে দক্ষিণ আফ্রিকার দলেও চোটের ধাক্কা

নিউজিল্যান্ড সিরিজের শুরুতে দক্ষিণ আফ্রিকার দলেও চোটের ধাক্কা

ইউরোপের টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের বিশ্বকাপজয়ী বোলার

ইউরোপের টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের বিশ্বকাপজয়ী বোলার

বিদায়বেলায় লিপুকে যা বললেন লিটন-শান্তরা

বিদায়বেলায় লিপুকে যা বললেন লিটন-শান্তরা