• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

আইপিএলে ছুটি বাড়ল লিটনের

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
১০ এপ্রিল ২০২৩, ১৫:৫৭
অ+
অ-
আইপিএলে ছুটি বাড়ল লিটনের
ছবি: সংগৃহীত

চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে লিটন দাস এখন অবস্থান করছেন কলকাতায়। তবে আসরের পুরোটা সময় খেলতে পারবেন না তিনি। আগামী মাসে বাংলাদেশ দলের আয়ারল্যান্ড সিরিজ থাকায় লিটন আইপিএলের জন্য এনওসি পেয়েছিলেন আগামী ২ মে পর্যন্ত। তবে এবার সেই ছুটির সঙ্গে আরও দুই দিন যোগ হচ্ছে।

বিজ্ঞাপন

সোমবার বিসিবির ক্রিকেট অপরারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। তবে আইপিএলে থাকা আরেক ক্রিকেটার মুস্তাফিজুর রহমান পূর্বনির্ধারিত সময়েই দলের সঙ্গে যোগ দেবেন। জালাল ইউনুস বলেন, 'লিটন দুই দিন ছুটি বাড়িয়ে নিয়েছে, মুস্তাফিজ সময় মত যোগ দেবে। এছাড়া নিক পোথাস যোগ দেবে ইংল্যান্ডে।'

আইরিশদের বিপক্ষে ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে ইংল্যান্ডের চেমসফোর্ডে। ম্যাচগুলো মাঠে গড়াবে ৯, ১২ এবং ১৪ মে। সফরে চারটি টি-টোয়েন্টি খেলার কথা থাকলেও সেটি বাতিল করে তারা। যদিও সেখানে দুই বোর্ডেরই সম্মতি ছিল।

এসএইচ/এইচজেএস 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বাংলাদেশ ক্রিকেটলিটন দাসআইপিএল

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘কিছুদিনের মধ্যেই হয়তো দেখব সাকিব দেশে ফিরেছে’

‘কিছুদিনের মধ্যেই হয়তো দেখব সাকিব দেশে ফিরেছে’

‘ভালোবাসি বলে, ভালোবাসা দেখিয়ে বাংলাদেশ আমাদের হারিয়ে দিলো’

‘ভালোবাসি বলে, ভালোবাসা দেখিয়ে বাংলাদেশ আমাদের হারিয়ে দিলো’

নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত, দুই ভেন্যুতে খেলা

নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত, দুই ভেন্যুতে খেলা

বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন