• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

রিয়াদকে বিশ্বকাপ দলে দেখেন না সুজন

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
২৭ এপ্রিল ২০২৩, ১৪:০৭
অ+
অ-
রিয়াদকে বিশ্বকাপ দলে দেখেন না সুজন
ছবি-সংগৃহীত

চলতি বছর ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে সবশেষ জাতীয় দলের হয়ে খেলেছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। এরপর আর জাতীয় দলের জার্সিতে দেখা যায়নি অভিজ্ঞ এই ক্রিকেটারকে। ঘরের মাটিতে আয়ারল্যান্ড সিরিজে ছিলেন না টাইগার স্কোয়াডে। এরপর আসন্ন ইংল্যান্ডের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে ফিরতি সিরিজের ঘোষিত দলেও নেই রিয়াদ।

বিজ্ঞাপন

তবে কি রিয়াদ অধ্যায় শেষ! এমন গুঞ্জনের মধ্যেই রিয়াদ ভক্তদের দুঃসংবাদ দিলেন বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন। চলতি বছরে ভারতের মাটিতে বাংলাদেশের বিশ্বকাপ দলে অভিজ্ঞ এই ক্রিকেটারকে দেখছেন না সুজন। তার মতে, যদি বিশ্বকাপ দলেই রিয়াদ থাকত তাহলে এই সিরিজগুলোতে তাকে দেখা যেত। যদিও টিম ম্যানেজমেন্ট থেকে বলা হচ্ছে বিশ্রামে রাখা হয়েছে রিয়াদকে।

আজ (বৃহস্পতিবার) গণমাধ্যমে মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে সুজন বলেন, ‘রিয়াদ আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ক্রিকেটার অবশ্যই। বাংলাদেশ দলকে সে অনেক ম্যাচ জিতিয়েছে। কিন্তু যদি আমি সত্যি বলি, যেহেতু ও জাতীয় দলে নেই, আমি যেভাবে দেখছি, রিয়াদকে আমি বিশ্বকাপে দেখছি না। কারণ যদি তাকে বিশ্বকাপে দেখতাম এই সিরিজগুলোতে থাকতো। হয়তো হৃদয় ভালো করছে, আফিফও এখন দলে নেই। তারপরও সুপার লিগের ম্যাচগুলোতে রিয়াদ নিজেকে কীভাবে মেলে ধরে সেটাও দেখার বিষয়।’ 

আরও পড়ুন: ডিপিএলেও হাসেনি মাহমুদউল্লাহর ব্যাট

বিজ্ঞাপন

বর্তমান পরিস্থিতির কথা ভেবে সুজন বলেন, ‘সে (রিয়াদ) যখনই খেলেছে বাংলাদেশের জন্য, খুব গুরত্বপূর্ণ একটা জায়গায়। যেখানে আপনি হিরোও হতে পারেন, জিরোও হতে পারেন। রিয়াদ হয়তো দুটির স্বাদই পেয়েছে। ওর অনেক ম্যাচ আছে যেগুলো একাই জিতেছে। আসলে মূল কথা হচ্ছে বর্তমান পরিস্থিতিটা আসল। রিয়াদকে দলে কতটুকু দরকার বা ওর বদলে যারা খেলছে পারফর্ম করছে কি না। ’

সুজন যোগ করেন, ‘যদি পারফর্ম করে, দল যদি সন্তুষ্ট থাকে; তাহলে রিয়াদের সুযোগ কম থাকবেই। যদি ওরকম না হয়, রিয়াদের অভিজ্ঞতা তো আছেই। যে কোনো সময় ব্যাক করলে পারফর্ম করতে পারবে সেটা আমরা সবাই বিশ্বাস করি। সময় তো আছে, একদমই রিয়াদ যে বাহির হয়ে গেছে তা না। কিন্তু আমার মনে হয় বিশ্বকাপের আগে হঠাৎ আনা ঠিক হবে না। তার আগেই ওকে এনে সিরিজ ও ম্যাচ দিতে হবে।’

এসএইচ/এফআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বাংলাদেশ ক্রিকেটমাহমুদউল্লাহ রিয়াদক্রিকেট বিশ্বকাপ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সালমান আগার রান আউট বিতর্কে যা বলছে এমসিসি

সালমান আগার রান আউট বিতর্কে যা বলছে এমসিসি

আইসিসির সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

আইসিসির সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলা নিয়ে এবার তদন্ত করবে ক্রীড়া মন্ত্রণালয়

টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলা নিয়ে এবার তদন্ত করবে ক্রীড়া মন্ত্রণালয়

বিদায়বেলায় লিপুকে যা বললেন লিটন-শান্তরা

বিদায়বেলায় লিপুকে যা বললেন লিটন-শান্তরা