• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. খেলা

অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬ বছর পর ওয়ানডে জিতল ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
১৩ জুলাই ২০২৩, ১৪:০৪
অ+
অ-
অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬ বছর পর ওয়ানডে জিতল ইংল্যান্ড

ইংল্যান্ডের মাটিতে জমজমাট অ্যাশেজ সিরিজ খেলছে অস্ট্রেলিয়ার ছেলেরা। এখন পর্যন্ত অনুষ্ঠিত তিন টেস্টে অজিরা ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে। অন্যদিকে মেয়েদের অ্যাশেজে টেস্ট শেষে শুরু হয়েছে ওয়ানডে সিরিজ। ফরম্যাটটিতে ছয় বছর পর জয় পেয়েছে ইংল্যান্ড। প্রথম ওয়ানডেতে তারা অজিদের দেওয়া ২৬৩ রানের গন্ডি ৮ উইকেটে পেরিয়ে গেছে।

বিজ্ঞাপন

এর আগে ২০১৭ সালের অক্টোবরে শেষবার তাদের বিপক্ষে জিতেছিল ইংল্যান্ড। এরপর ইংলিশরা টানা ৮ ম্যাচ হেরেছে। তবে এদিন তারা নিজেদের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রান তাড়া করে জিতেছে।

এদিন আগে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই ৮ রানে আউট হন অধিনায়ক অ্যালিসা হিলি। এরপর এলিস পেরি (৪১), ফোবি লিচফিল্ডের (৩৪) সঙ্গে দ্বিতীয় উইকেটে ৬১ রানের জুটি গড়েন। ১৩তম ওভারে অস্ট্রেলিয়া দ্বিতীয় ধাক্কা খায়। দলীয় ৬৯ রানে আউট হয়ে যান লিচফিল্ড। একশ রান পেরিয়ে যাওয়ার পর ফেরেন পেরিও।

dhakapost

সেখান থেকে বেথ মুনি ৯৯ বলে ৮১ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে ২৬০-এ নিয়ে যান। ২০০ রানের মধ্যে ৬ উইকেট পড়ে যাওয়ার পর তিনি জেস জোনাসেনের (৩০) সঙ্গে সপ্তম উইকেটে ৫৫ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন। ইংল্যান্ডের হয়ে দুটি করে উইকেট নেন ন্যাট শাইভার ব্রান্ট ও লরেন বেল।

বিজ্ঞাপন

আরও পড়ুন >> টি-টোয়েন্টিতে রান তাড়ায় শ্রীলঙ্কার রেকর্ড

রান তাড়ায় ব্যাটিংয়ে নেমে চতুর্থ ওভারে প্রথম ধাক্কা খায়। পেরির বলে মাত্র ৮ রানেই ফেরেন সোফিয়া ডাঙ্কলি। তবে স্বাগতিকদের রানের গতি এরপর বেড়ে যায়। ট্যামি বিউমন্ট (৪৭) এবং দ্বিতীয় উইকেটে অ্যালিস ক্যাপসি (৪০) জুটি বাধেন ৭৪ রানের। ফলে ১৩ ওভারেই একশ রান পেরিয়ে যায় ইংলিশদের। যদিও ১৩তম ওভারে বিউমন্টের বিদায়ের তারা নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। তবে দলের একপ্রান্ত আগলে রাখেন অধিনায়ক হিদার নাইট।

নাইট জুটি বাধেন শাইভারের সঙ্গে। তবে ৩১ রান করে শাইভার বিদায় নিলে কিছুটা পথ হারায় ইংল্যান্ড। এরপর ড্যানিয়েল ওয়াট ১৪ ও অ্যামি জোন্স মাত্র ২ রান করে আউট হন। সোফি একলেস্টন ৫ এবং সারাহ গ্লেন প্যাভিলিয়নে ফেরেন ৩ রান করে। ৪৪তম ওভারে ৮ উইকেটে ইংল্যান্ডের রান ছিল ২৩৫। ৬ ওভারে তাদের আরও ২৯ রান দরকার ছিল। তবে কোনো দ্বিধা না রেখেই আক্রমণাত্মক ব্যাটিংয়ে ১১ বলেই ৩২ রান তুলে ফেলেন নাইট ও কেট ক্রস জুটি। ৮৬ বলে ৭৫ রানে অপরাজিত ছিলেন নাইট। এছাড়া ক্রস করেন ১৯ রান।

বিজ্ঞাপন

এই জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ইংল্যান্ড।

এএইচএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

নারী ক্রিকেটঅ্যাশেজ সিরিজইংল্যান্ড ক্রিকেট দলঅস্ট্রেলিয়ান ক্রিকেট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

নতুন টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা বিসিবির

নতুন টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা বিসিবির

শুরুর আগেই নারী বিপিএল তিন মাস পেছানোর কারণ কী

শুরুর আগেই নারী বিপিএল তিন মাস পেছানোর কারণ কী

পিছিয়ে গেল নারী বিপিএল শুরুর সময়

পিছিয়ে গেল নারী বিপিএল শুরুর সময়

নির্ধারিত সময়ে হচ্ছে না নারী বিপিএলের প্লেয়ার্স-ড্রাফট

নির্ধারিত সময়ে হচ্ছে না নারী বিপিএলের প্লেয়ার্স-ড্রাফট