বাংলাদেশ সফরে সেরা দলই পাঠাচ্ছে পাকিস্তান, দাবি বিসিবির

সাম্প্রতিক সময়ে ওয়ানডেতে বাংলাদেশ দলের পারফরম্যান্স ভালো নয়। ওয়ানডেতে এখন বাংলাদেশের র্যাঙ্কিং ১০ নম্বরে। ওয়ানডেতে টাইগারদের ব্যর্থ হওয়ার পেছনে ঘরোয়া ক্রিকেটের মানকে দায়ী করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম।
পাকিস্তান সিরিজের জন্য বাংলাদেশের অনুশীলনে এসে আজ শুক্রবার সাংবাদিকের ফাহিম বলেন, ‘‘আমার মনে হয়, আশ্চর্যজনকভাবে ৫০ ওভারের খেলায় আমরা খুব ভালো করতে পারিনি। তবে ২০ ওভারের খেলায় আমাদের ফল মোটামুটি গ্রহণযোগ্য হয়েছে। গত এক বছরে ওয়ানডে ক্রিকেটে আমরা তেমন প্রতিযোগিতামূলক খেলতে পারিনি। ডোমেস্টিক ক্রিকেটের ফরম্যাটেও সেই প্রতিযোগিতার ঘাটতি ছিল। ৫০ ওভারের যে প্রতিযোগিতামূলক ক্রিকেট থাকার কথা, সেটি আমরা নিয়মিত পাইনি। আগে আমাদের লোকাল ডোমেস্টিক ক্রিকেটে সেই মানটা ছিল। কিন্তু এখন সেই মানটা অনেকটাই নিম্নমুখী। আমার মনে হয়, এটিই বড় একটি কারণ।’’
যদিও বর্তমানে ঘরোয়া ক্রিকেটের মান বাড়ানোর চেষ্টা চলছে বলে জানান ফাহিম আশরাফ ফাহিম। তিনি বলেন, ‘‘সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। সম্প্রতি তারা বাংলাদেশ ক্রিকেট লিগ খেলেছেন। লক্ষ্য হলো এমন মানসম্পন্ন ডোমেস্টিক ক্রিকেট আয়োজন করা, যেখানে খেলোয়াড়রা আন্তর্জাতিক মানের স্বাদ পাবে। সেই অভিজ্ঞতা নিয়েই তারা আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারবে। ফাহিম আশা প্রকাশ করেন, ৫০ ওভারের ক্রিকেটে এখন উন্নতির একটা ধারা তৈরি হয়েছে। এই ধারা ধরে রাখতে পারলে আসন্ন সিরিজে ভালো ফল পাওয়া সম্ভব।’’
পাকিস্তান এবার ৬ নতুন মুখ নিয়ে বাংলাদেশে আসছে। তবুও সিরিজটা প্রতিদ্বন্দ্বিতামূলক হবে বলে আশা করেন ফাহিম, ‘‘ইন্টারন্যাশনাল ম্যাচ সবসময় খুবই কম্পিটিটিভ। এখানে কাউকে আন্ডার এস্টিমেট করার কোনো সুযোগ নেই। পাকিস্তান নিশ্চয়ই এমন একটা দল পাঠাবে না, যারা কম্পিট করতে পারবে না। এই মুহূর্তে ওদের সেরা দলটাই নিশ্চয়ই ওরা পাঠাচ্ছে। যাদেরকে নির্বাচন করা হয়েছে, তারা নিশ্চয়ই যাদেরকে নির্বাচন করা হয়নি তাদের চাইতে ভালো করবে বলেই পাকিস্তান আশা করে সে কারণেই তারা তাদেরকে চুজ করেছে। আমার ধারণা তাই, কারণ ইন্টারন্যাশনাল ক্রিকেটে কেউই চাইবে না দুর্বল শক্তির একটা দল পাঠাতে এবং এবং বেস্ট পারফরম্যান্স আদায় না করার মতো একটা দল পাঠাতে।’’
এসএইচ/এমএমএম