• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

মুস্তাফিজকে স্যালুট দেওয়া উচিত : মিরাজ

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
১৬ মার্চ ২০২৬, ০৮:৪৬
অ+
অ-
মুস্তাফিজকে স্যালুট দেওয়া উচিত : মিরাজ

পাকিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডেতে রোমাঞ্চকর জয় পেয়েছে বাংলাদেশ দল। সালমান আগা ও শাহীন আফ্রিদির লড়াই ছাপিয়ে শেষ ওভারের শেষ বলে নিশ্চিত হয় জয়। তবে শেষের আগের ওভারে বেঁধেছিল বিপত্তি। ৪৯তম ওভারের শেষের আগের ডেলিভারিতে শাহীনের শটে বল মোস্তাফিজুর রহমানের হাঁটুতে আঘাত করে। ব্যথায় মাটিতে লুটিয়ে পড়েন বাংলাদেশি পেসার। 

বিজ্ঞাপন

আরও পড়ুন
ওয়ানডেতে ২০ সেঞ্চুরি চান হান্নান, তামিম বললেন, ‘আরও বেশি হতে পারে’
বিগ স্ক্রিন দেখে রিভিউ, নিয়ম ভেঙেছে বাংলাদেশ– অভিযোগ পাকিস্তানের
পাকিস্তানকে সিরিজ হারিয়ে যা বললেন অধিনায়ক মিরাজ

আঘাতের তীব্রতা দেখে ধারণা করা হচ্ছিল, মুস্তাফিজ ওভার শেষ করে যেতে পারবেন না। স্ট্রেচারও আনা হয়েছিল। কিন্তু বাংলাদেশি পেসার দাঁড়িয়ে যান। প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর শেষ বলটি করেন এবং হারিস রউফের উইকেট নেন। সেই সময়ের কথা ম্যাচ শেষে জানালেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, ‘দুর্দান্ত। মুস্তাফিজ বাংলাদেশের হয়ে অনেক অর্জন করেছে। বাংলাদেশকে একা অনেক ম্যাচ জিতিয়েছে। চাপের মুখ যেভাবে সামলেছে, স্যালুট দেওয়া উচিত।’

একটু দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন মিরাজ, ‘অনেক ব্যথা পেয়েছে। আমি অনেক হতাশ হয়েছিলাম, ভাবছিলাম একটা বল কাকে দিয়ে করাব। ফিজের সঙ্ কথা বলি, বলেছে যা-ই হোক আমি একটা বল করবই। ওর যে আত্মবিশ্বাস দেখেছি, অসাধারণ।’

বিজ্ঞাপন

শেষ বলটি করে মুস্তাফিজ মাঠের বাইরে চলে যান। রিশাদ হোসেন নিয়ন্ত্রিত বোলিং করে বাংলাদেশকে ১১ রানের জয় এনে দেন। মুস্তাফিজের চোটের অবস্থা সম্পর্কে মিরাজ বলেন, ‘আলহামদুলিল্লাহ। পায়ে একটু চোট লেগেছে। বলটা অনেক জোরে লেগেছে। এখন আলহামদুলিল্লাহ, অনেকটা ভালো।’

দলের জয় নিয়ে মিরাজ জানালেন, ‘অবশ্যই ভালো লাগছে। বাংলাদেশ জিতলে অবশ্যই বেশি ভালো লাগে। হারলে অবশ্যই সবার মন খারাপ থাকে। আপনারা সবাই জানেন এই সিরিজ অনেক গুরুত্বপূর্ণ ছিল। বিশ্বকাপে কোয়ালিফাইয়ের ব্যাপার আছে, প্রতিটি সিরিজ খুব গুরুত্বপূর্ণ। সিরিজ জিতে ভালো লাগছে।’

ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে রউফের উইকেট নিয়ে বাংলাদেশকে চোখ রাঙানো পাকিস্তানকে চাপে ফেলেন মুস্তাফিজ। তার আগে প্রতিরোধ গড়া আব্দুল সামাদকে ফেরান। পরে সালমান আগার সঙ্গে শক্ত জুটি গড়া সাদ মাসুদকেও থামান তিনি। ১০ ওভারে ৫৪ রান দিয়ে ৩ উইকেট নিয়ে দুর্দান্ত অবদান রেখেছেন বাঁহাতি পেসার।

বিজ্ঞাপন

এসএইচ/এফএইচএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ক্রিকেটবাংলাদেশ ক্রিকেটআন্তর্জাতিক ক্রিকেটমেহেদি হাসান মিরাজমুস্তাফিজুর রহমানবাংলাদেশ পাকিস্তান সিরিজ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বাংলাদেশের ক্রিকেটে হাথুরুসিংহের অনীহা, নিভৃতে জাহানারা

বাংলাদেশের ক্রিকেটে হাথুরুসিংহের অনীহা, নিভৃতে জাহানারা

সালমানের সেই রান আউট নিয়ে মুখ খুললেন মিরাজ

সালমানের সেই রান আউট নিয়ে মুখ খুললেন মিরাজ

ওয়ানডেতে ২০ সেঞ্চুরি চান হান্নান, তামিম বললেন, ‘আরও বেশি হতে পারে’

ওয়ানডেতে ২০ সেঞ্চুরি চান হান্নান, তামিম বললেন, ‘আরও বেশি হতে পারে’

বিগ স্ক্রিন দেখে রিভিউ, নিয়ম ভেঙেছে বাংলাদেশ– অভিযোগ পাকিস্তানের

বিগ স্ক্রিন দেখে রিভিউ, নিয়ম ভেঙেছে বাংলাদেশ– অভিযোগ পাকিস্তানের