• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

যে বাংলাদেশি ক্রিকেটারের প্রশংসায় পঞ্চমুখ হেসন

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
১৬ মার্চ ২০২৬, ১০:৫২
অ+
অ-
যে বাংলাদেশি ক্রিকেটারের প্রশংসায় পঞ্চমুখ হেসন

টি-টোয়েন্টি বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর বাংলাদেশে এসেও সুবিধা করতে পারল না পাকিস্তান। দ্বিতীয় ম্যাচ জিতে তিন ওয়ানডের সিরিজে সমতা ফেরানোর পর শেষ ম্যাচে লড়াই করে হারল তারা। ২-১ ব্যবধানে সিরিজ হারলেও বাংলাদেশের পারফরম্যান্সে মুগ্ধ, বিশেষ করে তানজিদ হাসান তামিমমে মনে ধরেছেন পাকিস্তানের প্রধান কোচ মাইক হেসনের। 

বিজ্ঞাপন

ম্যাচ শেষে তামিমের ব্যাটিং নিয়ে প্রশংসা করে হেসন বলেছেন, ‘(তানজিদ) তামিম প্রথম ইনিংসে দারুণ খেলেছে। (সালমান আলী) আগা দ্বিতীয় ইনিংসে অসাধারণ করল। আজকে আমরা দুইটি দারুণ ইনিংস দেখেছি।’

তামিমের ব্যাটিং কৌশলে মুগ্ধ পাকিস্তান কোচ, ‘আমরা যেখানেই মিস করেছি, সেখানেই সে সুযোগ কাজে লাগিয়েছে। রান তোলার কোনো সুযোগ সে ছেড়ে দেয়নি। সোজা বলে সে তুলে মেরেছে। কিছুটা বাইরের বলে অফ সাইডে মেরে দিয়েছে। লাইন মিস করলেই সে তা কাজে লাগিয়েছে। স্পিনের বিপক্ষে দারুণ স্লগ সুইপ খেলেছে। ক্রিজের গভীরতা কাজে লাগিয়েছে। রিভার্সও খেলেছে। সব মিলিয়ে ভালো ইনিংস ছিল। ভালো স্কোরের ভিত গড়ে দিয়েছিল তার ইনিংস।’

পরে নিজ দল নিয়ে হেসন বলেছেন, ‘এটা নতুন ধাঁচের ওয়ানডে দল। ঘরের মাঠে এর আগে দুইটি সিরিজ জিতেছি আমরা। সেখানেও শাহীন (শাহ আফ্রিদি) নেতৃত্বে ছিল। আমরা এই সিরিজের দলে কিছু বদল এনেছি। তরুণদের দেখার সুযোগ ছিল। এই সিরিজে তারা ইতিবাচক ঝলক দেখিয়েছে।’

বিজ্ঞাপন

অধিনায়ক শাহীন আফ্রিদিকে নিয়ে প্রধান কোচ জানান, ‘সে ভালো করেছে। তরুণদের নিয়ে দল চালানো সহজ নয়। সে সবসময় ইতিবাচক ছিল। সবাইকে উজ্জীবিত রাখার চেষ্টা করেছে। কৌশলের দিক থেকেও স্মার্ট ছিল। নিজের পারফরম্যান্সও ভালো ছিল। সব মিলিয়ে তার ভালো সিরিজ গেল।’

নিজেদের বোলিং প্রসঙ্গে তার কথা, ‘আমার মনে হয় শেষ ৩৫ ওভারের বোলিং নিয়েই আমি খুশি। প্রথম ১৫ ওভারে কিছুটা এলোমেলো ছিলাম আমরা। পরের ৩৫ ওভারে খেলায় ফিরেছি। শেষ ১০ ওভারে গতির পরিবর্তন, রিভার্স কাজে লাগিয়েছি। ম্যাচটাও হাতের নাগালে ছিল। ওরা ৩২০ রান করে ফেললে আমাদের আর সুযোগ ছিল না। ভালো কিছু ব্যাপার ছিল। তারা সিরিজ জিতেছে ঠিক আছে, তবে আমাদের তরুণ কিছু তারকা দারুণ করেছে।’

এসএইচ/এফএইচএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ক্রিকেটপাকিস্তান ক্রিকেটবাংলাদেশ পাকিস্তান সিরিজ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঘরের মাঠে বড় হারের পর নিউজিল্যান্ড দলে দুঃসংবাদ

ঘরের মাঠে বড় হারের পর নিউজিল্যান্ড দলে দুঃসংবাদ

সিরিজ জিতে র‌্যাংকিংয়ে সুখবর পেল বাংলাদেশ

সিরিজ জিতে র‌্যাংকিংয়ে সুখবর পেল বাংলাদেশ

সৌম্যকে না খেলানোয় স্ত্রীর ফেসবুক পোস্ট, মিরাজের ব্যাখ্যা

সৌম্যকে না খেলানোয় স্ত্রীর ফেসবুক পোস্ট, মিরাজের ব্যাখ্যা

বাংলাদেশের ক্রিকেটে হাথুরুসিংহের অনীহা, নিভৃতে জাহানারা

বাংলাদেশের ক্রিকেটে হাথুরুসিংহের অনীহা, নিভৃতে জাহানারা