• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

পিএসএল খেলার ছাড়পত্র কি পাবেন বাংলাদেশি ক্রিকেটাররা?

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
১৭ মার্চ ২০২৬, ০৮:০৫
অ+
অ-
পিএসএল খেলার ছাড়পত্র কি পাবেন বাংলাদেশি ক্রিকেটাররা?

আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের ক্রিকেটারদের ব্যস্ততা আপাতত নেই। সবাই গিয়েছেন ঈদের ছুটিতে। চলতি মাসেই রয়েছে পাকিস্তান সুপার লিগের খেলা। যেখানে দল পেয়েছেন বাংলাদেশের একাধিক ক্রিকেটার। তবে তাদের ছাড়পত্র পাওয়া নিয়ে প্রশ্ন থেকেই যায়। এ বিষয়ে কথা বলেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম। 

বিজ্ঞাপন

কিছু বিষয় বিবেচনা করে ক্রিকেটারদের ছাড়পত্র দেওয়া হবে। এমনটাই জানালেন নাজমুল আবেদীন, ‘চেষ্টা থাকবে আমাদের এখানে যাদের প্রয়োজন, ওয়ানডেতে আমরা স্বাভাবিকভাবেই কোনো ধরনের আপস করব না। আমরা যদি মনে করি যে একজন খেলোয়াড়কে ওখানে সুযোগ দিলে তার টি-টোয়েন্টিতে উন্নতির জন্য ভালো হবে এবং একই সাথে তার বিকল্পও আমাদের এখানে আছে, সেক্ষেত্রে আমরা তাদেরকে ছাড় দেব।’

আরও পড়ুন
পিএসএলের সূচি ঘোষণা, ৪ বাংলাদেশি তারকার ম্যাচ কবে–কখন
পিএসএলে দল পাওয়া নিয়ে যা বললেন নাহিদ রানা

পাকিস্তানের সুপার লিগের চেয়ে বাংলাদেশের ক্রিকেটের স্বার্থকে প্রাধান্য দেওয়া হবে বললেন তিনি, ‘এই নীতিতেই আমরা যাচ্ছি। আমাদের চেষ্টা থাকবে নিজেদের স্বার্থ রক্ষা করে যতটুকু ছাড় দেওয়া যায়। কারণ পিএসএলও একটা ভালো প্রতিযোগিতা, ওখানে আমাদের ছেলেরা গেলে তাদের একটা ভালো অভিজ্ঞতা হবে। সেদিক থেকে তারা হয়তো আরও একটু পরিণত হতে পারবে। সেদিকে চোখ রেখেই এই সিদ্ধান্তগুলি নেওয়া হবে, এখনো আমরা চূড়ান্ত সিদ্ধান্তটা নেইনি। আশা করছি যে খুব দ্রুতই হবে সেটা।’

বিজ্ঞাপন

পাকিস্তান সিরিজ নিয়ে নাজমুল আবেদীন বলেন, ‘আমাদের জন্য একটা চ্যালেঞ্জিং সিরিজ ছিল। আমাদের র‌্যাংকিংয়ের যে অবস্থা এবং সামনের ওয়ানডে বিশ্বকাপে খেলার জন্য যে পূর্বশর্ত আমাদের জন্য প্রযোজ্য, সেখানে র‍্যাংকিংয়ের ব্যাপারটা আছে... সেটা নিয়ে আমাদের কিছু চ্যালেঞ্জ অবশ্যই ছিল। সৌভাগ্যবশত আমরা সেটা উতরে গেছি এই সিরিজে।’

ছোট্ট আক্ষেপ আছে তার, ‘আমাদের প্রত্যাশা ছিল। আমরা যদি ৩-০ তে জিততে পারতাম অবশ্যই আমাদের অবস্থান আরেকটু উপরে যেতে পারতো... কিন্তু আমার মনে হয় যে পাকিস্তানের মত একটা দল যাদের অবস্থান এই মুহূর্তে চারে, তাদের সাথে এই নৈপুণ্য ও ফলাফলটা সন্তোষজনক।’

এসএইচ/এফএইচএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ক্রিকেটবিসিবিপিএসএলবাংলাদেশ ক্রিকেট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

কাবুলের হাসপাতালে ‘পাকিস্তানি বিমান হামলায়’ হতাহতে মর্মাহত রশিদ-নবীরা

কাবুলের হাসপাতালে ‘পাকিস্তানি বিমান হামলায়’ হতাহতে মর্মাহত রশিদ-নবীরা

মিরাজের অধিনায়কত্ব নিয়ে যা ভাবছে বিসিবি

মিরাজের অধিনায়কত্ব নিয়ে যা ভাবছে বিসিবি

বাংলাদেশে প্রথমবার দ্বিপাক্ষিক সিরিজ খেলবে শ্রীলঙ্কার মেয়েরা

বাংলাদেশে প্রথমবার দ্বিপাক্ষিক সিরিজ খেলবে শ্রীলঙ্কার মেয়েরা

বিসিবি নির্বাচন নিয়ে ক্রীড়া পরিষদ তদন্ত কমিটি গঠন করায় বোর্ডের উদ্বেগ

বিসিবি নির্বাচন নিয়ে ক্রীড়া পরিষদ তদন্ত কমিটি গঠন করায় বোর্ডের উদ্বেগ