• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

মিরাজের অধিনায়কত্ব নিয়ে যা ভাবছে বিসিবি

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
১৭ মার্চ ২০২৬, ০৯:০৪
অ+
অ-
মিরাজের অধিনায়কত্ব নিয়ে যা ভাবছে বিসিবি

গত বছর হঠাৎ করে নাজমুল হোসেন শান্তর কাছ থেকে ওয়ানডের নেতৃত্ব কেড়ে নেওয়া হয়। নতুন করে দায়িত্ব পান মেহেদী হাসান মিরাজ। তবে দলকে ঠিকভাবে এগিয়ে নিতে পারছিলেন না তিনি। যে কারণে সমালোচনার মুখে পড়তে হয়েছে। তবে সবশেষ পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের পর যেন স্বস্তি ফিরেছে।

বিজ্ঞাপন

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম মিরাজের অধিনায়কত্ব নিয়ে মূল্যায়ন করে বলেছেন, ‘মিরাজের অধিনায়কত্বের বিষয়ে আমি বলব যে খুব ভালো নেতৃত্ব দিয়েছে। আমি এই কারণেই বলব যে ওর অধিনায়কত্ব নিয়ে অনেকেই অনেক কথা বলেছে... আমার ধারণা খুব ভালোভাবে দল সামলেছে। অন্য যারা আছে, সিনিয়র খেলোয়াড়রা আছে, তাদের সবার সঙ্গে ওর চমৎকার সম্পর্ক। সবার কাছ থেকেও দারুণভাবে সহায়তা নিচ্ছে, যেটা একজন অধিনায়কের ভালো গুণ।’

ফাহিম আরও বলেন, ‘এক বছরের দায়িত্ব দেওয়া হয়েছে (মিরাজকে) এবং এটা বাড়তে পারে। আরও সময় হোক, তখন আমরা বলতে পারব। ও যেভাবে কাজ করছে, যথেষ্ট দায়িত্বশীল একজন অধিনায়কের ভূমিকা পালন করছে... আমরা নিশ্চিতভাবে চাইব ও ভালো করুক এবং ও যেন দায়িত্ব চালিয়ে যেতে পারে।’

মিরাজ যেন দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারে সেই কামনা নাজমুল আবেদীনের, ‘আমরা নিশ্চয় চাইব না একজন খেলোয়াড় খেলবে, সে খারাপ করার পর ওকে বের করে দিব; একজনকে অধিনায়ক রাখব, ও খারাপ করবে আর ওকে বের করে দিব, এটা আমরা চাইব না। আমরা চাইব সে ভালো করুক, দলে ভালো খেলোয়াড় ও অধিনায়ক হিসেবে ভূমিকা রাখুক।’

বিজ্ঞাপন

এসএইচ/এফএইচএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ক্রিকেটবাংলাদেশ ক্রিকেটবিসিবিমেহেদি হাসান মিরাজ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিদায়বেলায় লিপুকে যা বললেন লিটন-শান্তরা

বিদায়বেলায় লিপুকে যা বললেন লিটন-শান্তরা

পিএসএলে ডাক পেলেন শরিফুল, বাংলায় স্বাগত জানাল রানার দল

পিএসএলে ডাক পেলেন শরিফুল, বাংলায় স্বাগত জানাল রানার দল

‘পাকিস্তান ও ইসরায়েলের শাসনের পার্থক্য করা খুব কঠিন’

কাবুল হাসপাতালে পাকিস্তানি বিমান হামলা‘পাকিস্তান ও ইসরায়েলের শাসনের পার্থক্য করা খুব কঠিন’

বাংলাদেশে প্রথমবার দ্বিপাক্ষিক সিরিজ খেলবে শ্রীলঙ্কার মেয়েরা

বাংলাদেশে প্রথমবার দ্বিপাক্ষিক সিরিজ খেলবে শ্রীলঙ্কার মেয়েরা