• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

ইউরোপের টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের বিশ্বকাপজয়ী বোলার

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
১৭ মার্চ ২০২৬, ১২:১৪
অ+
অ-
ইউরোপের টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের বিশ্বকাপজয়ী বোলার

ভারতের কিংবদন্তি ফাস্ট বোলার জহির খান এবার ইউরোপিয়ান ক্রিকেটে পা ফেললেন। ইইউ টি-টোয়েন্টি বেলজিয়াম ক্রিকেট লিগের ফ্র্যাঞ্চাইজি অ্যান্টওয়ার্প অ্যাংকর্সের সহ-মালিক হলেন তিনি। সোমবার এক ঘোষণায় বিশ্বকাপ জয়ী এই বোলারের যোগ দেওয়ার খবর জানায় ফ্র্যাঞ্চাইজিটি।  

বিজ্ঞাপন

২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপ জয়ী জহির শুধু তার ক্রিকেট খ্যাতি নয়, নতুন বাজারে ক্রিকেটের প্রসারে গভীর আবেগও সঙ্গে করে অ্যান্টওয়ার্পে নিয়ে এসেছেন। ইউরোপে ক্রিকেটের মাইলফলক ছুঁতে যাওয়া এই ঐতিহাসিক ইইউ টি-টোয়েন্টি বেলজিয়াম ক্রিকেট লিগ আগামী ৪ থেকে ১৪ জুন ব্রাসেলসে হবে।

বৈশ্বিক টি-টোয়েন্টি ক্রিকেটে কিছু খ্যাতনামা ক্রিকেটারদের একত্রিত করেছে এই টুর্নামেন্ট। শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা, অ্যাঞ্জেলো ম্যাথুজ ও দক্ষিণ আফ্রিকার রাসি ফন ডার ডুসেন এই প্রতিযোগিতায় খেলার জন্য চুক্তি সেরেছেন। এবার সবশেষ যুক্ত হলেন জহির, তবে অন্য ভূমিকায়। 

অফিসিয়াল লিগ কমিউনিকেশন্স, মার্কেটিং ম্যাটেরিয়ালস ও মিডিয়া এংগেজমেন্টসে জহিরকে আনুষ্ঠানিকভাবে অ্যান্টওয়ার্পের সহ-মালিক ও অংশীদার হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হবে। একজন অংশীদার হিসেবে তার সম্পৃক্ততা কেবল আনুষ্ঠানিকতার নয়– ফ্র্যাঞ্চাইজির ক্রিকেটীয় পরিচয় ও দীর্ঘমেয়াদী দিকনির্দেশনা গঠনে সক্রিয় ভূমিকা পালন করবেন জহির।

বিজ্ঞাপন

ভারতের সাবেক এই ফাস্ট বোলার বলেছেন, ‘ইউরোপ ক্রিকেটের জন্য বড় ক্যানভাস। আমি বিশ্বাস করি এখানে যা কিছু সম্ভব, আমরা তার শুরুতে আছি। অ্যান্টওয়ার্প অ্যাঙ্কর্সের সহ-মালিক হওয়া শুধু ব্যবসায়িক প্রস্তাব নয়- গোড়া থেকে অর্থবহ কিছু গড়ে তোলার অংশীদর হওয়ার সুযোগ। আমাকে সবচেয়ে রোমাঞ্চিত করছে যে ব্যাপারটা তা হলো, এই মহাদেশজুড়ে নতুন প্রতিভা খুঁজে বের করা এবং ওই খেলোয়াড়দেরকে তাদের সম্ভাবনার পুরোটা নিংড়ে দিয়ে পারফর্ম করার জন্য পরিবেশ, বিশ্বাস ও মঞ্চ তৈরি করা। আমি জুনে ব্রাসেলসে কাজ শুরু করতে অধীর হয়ে আছি।’

এফএইচএম/

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ক্রিকেটভারতীয় ক্রিকেট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

নিউজিল্যান্ড সিরিজের শুরুতে দক্ষিণ আফ্রিকার দলেও চোটের ধাক্কা

নিউজিল্যান্ড সিরিজের শুরুতে দক্ষিণ আফ্রিকার দলেও চোটের ধাক্কা

বিদায়বেলায় লিপুকে যা বললেন লিটন-শান্তরা

বিদায়বেলায় লিপুকে যা বললেন লিটন-শান্তরা

‘পাকিস্তান ও ইসরায়েলের শাসনের পার্থক্য করা খুব কঠিন’

কাবুল হাসপাতালে পাকিস্তানি বিমান হামলা‘পাকিস্তান ও ইসরায়েলের শাসনের পার্থক্য করা খুব কঠিন’

মিরাজের অধিনায়কত্ব নিয়ে যা ভাবছে বিসিবি

মিরাজের অধিনায়কত্ব নিয়ে যা ভাবছে বিসিবি