• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

নিউজিল্যান্ড সিরিজের শুরুতে দক্ষিণ আফ্রিকার দলেও চোটের ধাক্কা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
১৭ মার্চ ২০২৬, ১৩:১৬
অ+
অ-
নিউজিল্যান্ড সিরিজের শুরুতে দক্ষিণ আফ্রিকার দলেও চোটের ধাক্কা

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ডে দক্ষিণ আফ্রিকা। কিন্তু শুরুতেই দুই দলে লাগল চোটের ধাক্কা। নিউজিল্যান্ডের ইশ সোধির পর দক্ষিণ আফ্রিকার ব্যাটার জর্ডান হারমানও সিরিজ থেকে ছিটকে গেছেন। 

বিজ্ঞাপন

দক্ষিণ আফ্রিকা তাদের এক্স-এ নিশ্চিত করেছে, ডান হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন হারমান। আজ (মঙ্গলবার) সেডন পার্কে দুই দলের দ্বিতীয় ম্যাচের আগে তার সিরিজ শেষ হওয়ার ঘোষণা দিয়েছে প্রোটিয়া ক্রিকেট।

এক্স-এ দেওয়া বিবৃতি অনুযায়ী, গত রোববার প্রথম টি-টোয়েন্টিতে অভিষেক ম্যাচে ফিল্ডিংয়ের সময় চোট পান হারমান। মাঠ থেকে চলে যান তিনি, পরে আর ব্যাটিং করতে নামেননি। তাৎক্ষণিক স্ক্যানে উরুর পেছনের পেশী ছিঁড়ে গেছে বলে নিশ্চিত করা হয়েছে। তার বিকল্প কারো নাম এখনও ঘোষণা করেনি ক্রিকেট দক্ষিণ আফ্রিকা।

এর আগে নিউজিল্যান্ডের লেগস্পিনার সোধিও দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে ছিটকে গেছেন। তার বুড়ো আঙুল ভেঙে গেছে বলে নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট। সিরিজ শুরুর আগের দিন বে ওভালে নেট সেশনের সময় আঙুলে আঘাত পান তিনি। অন্তত চার সপ্তাহ তাকে পুনর্বাসনে থাকতে হবে।

বিজ্ঞাপন

প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে মাত্র ৯১ রানে অলআউট করে দক্ষিণ আফ্রিকা। তারপর মাত্র ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছায় তারা।

এফএইচএম/

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ক্রিকেটটি টোয়েন্টি ক্রিকেটদক্ষিণ আফ্রিকা ক্রিকেট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ইতিহাসের দীর্ঘতম নো বল— আমিরকে ছাড়িয়ে গেলেন আরেক পাকিস্তানি!

ইতিহাসের দীর্ঘতম নো বল— আমিরকে ছাড়িয়ে গেলেন আরেক পাকিস্তানি!

ইউরোপের টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের বিশ্বকাপজয়ী বোলার

ইউরোপের টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের বিশ্বকাপজয়ী বোলার

বিদায়বেলায় লিপুকে যা বললেন লিটন-শান্তরা

বিদায়বেলায় লিপুকে যা বললেন লিটন-শান্তরা

‘পাকিস্তান ও ইসরায়েলের শাসনের পার্থক্য করা খুব কঠিন’

কাবুল হাসপাতালে পাকিস্তানি বিমান হামলা‘পাকিস্তান ও ইসরায়েলের শাসনের পার্থক্য করা খুব কঠিন’