‘পরিবারের কাছে নিরাপদে পৌঁছানোই সবচেয়ে বড় উপহার’

পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জয়লাভ করেছে বাংলাদেশ দল। এরপরই ক্রিকেটাররা পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে রয়েছেন। খেলা শেষ করেই অনেকেই ছুটেছেন নিজ শহরে। প্রায় ক্রিকেটাররা অবস্থান করছেন নিজ জন্মশহরে।
বিজ্ঞাপন
জাতীয় দলের পেসার শরিফুল ইসলাম ঈদ পালন করতে গিয়েছেন পঞ্চগড়ে। যদিও প্রতি ঈদ কিংবা ছুটি পেলেই তিনি ছুটে যান পরিবারের কাছে। এলাকার সাধারণ মানুষের সঙ্গে শরিফুলের বন্ধন অন্যরকম, অনন্য যা নতুন করে বলার অপেক্ষা রাখে না। সামাজিক নানান কাজে তাকে দেখা যায় কিংবা বার্তা দিয়েও পাশে থাকেন তিনি।
সবশেষ পবিত্র ঈদ উপলক্ষ্যে নিরাপদে পৌছানো নিয়ে কথা বলেছেন শরিফুল। আজ বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এই পেসার লিখেছেন, ‘ঈদ মানেই খুশি আর আনন্দ। কিন্তু যাত্রা যতটা মধুর, সতর্কতা ততটাই জরুরি। গাড়ি চালানোর সময় দ্রুতগতি ও অবহেলা মারাত্মক বিপদ ডেকে আনতে পারে।’
‘পরিবারের কাছে নিরাপদে পৌঁছানোই সবচেয়ে বড় উপহার। একে অপরকে সাহায্য করুন, রাস্তা পারাপারে সতর্ক থাকুন। নিরাপদ ঈদ, আনন্দের ঈদ। নিরাপদে যান, নিরাপদে ফিরুন।’
বিজ্ঞাপন
এদিকে এই পেসারকে ঈদের ছুটি কাটিয়েই দ্রুত ফিরতে হবে ঢাকা। কেননা পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নাম লেখানোর কারণে ২৩ মার্চেই ঢাকা ছাড়বেন তিনি। শরিফুল ছাড়াও আরো ৫ ক্রিকেটার খেলবেন এবারের পিএসএলে।
এসএইচ/এমএমএম