পাকিস্তানে বাংলাদেশের ৬ তারকার খেলা কবে-কোথায়?

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১১তম আসর শুরু হচ্ছে আজ (বৃহস্পতিবার) থেকে। আট দলের এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন বাংলাদেশের ৬ ক্রিকেটার। তিনটি ভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলবেন তারা।
বিজ্ঞাপন
পিএসএলে এবার সরাসরি চুক্তিতে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছিল লাহোর কালান্দার্স। এরপর নিলামে দল পান রিশাদ হোসেন, নাহিদ রানা ও পারভেজ হোসেন ইমন।
পরবর্তীতে শরিফুল ইসলাম ও তানজিদ তামিমও প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজি লিগটিতে ডাক পেয়েছেন। নাহিদের সঙ্গে পেশোয়ার জালমিতে দেখা যাবে শরিফুল ও তামিমকে। এ ছাড়া মুস্তাফিজ ও পারভেজ ইমন লাহোর কালান্দার্স এবং রিশাদ গায়ে জড়াবেন রাওয়ালপিন্ডির (পিন্ডিজ) জার্সি।
আগামী ৩ মে পর্যন্ত চলবে পিএসএল। তারা ১২ এপ্রিল পর্যন্ত পিএসএলে খেলার অনাপত্তিপত্র পেয়েছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ থাকায় দেশের হয়ে খেলতে তারা ফিরবেন। ১৭, ২০ ও ২৩ এপ্রিল ওয়ানডে ও ২৭, ২৯ এপ্রিল এবং ২ মে হবে টি-টোয়েন্টি ম্যাচ।
বিজ্ঞাপন
লাহোর কালান্দার্সের সূচি ও ভেন্যু
২৬ মার্চ- হায়দরাবাদ কিংসমেন, রাত ৮টা, লাহোর।
২৯ মার্চ- করাচি কিংস, রাত ৮টা, লাহোর
বিজ্ঞাপন
৩ এপ্রিল- মুলতান সুলতান্স, লাহোর, রাত ৮টা
৯ এপ্রিল- ইসলামাবাদ ইউনাইটেড, করাচি, বেলা ৩-৩০ মি.
১১ এপ্রিল- পেশোয়ার জালমি, করাচি, বেলা ৩-৩০ মি.
১৭ এপ্রিল- কোয়েটা গ্ল্যাডিয়েটর্স, করাচি, রাত ৮টা
১৮ এপ্রিল- রাওয়ালপিন্ডি পিন্ডিজ, করাচি, রাত ৮টা
২১ এপ্রিল- কোয়েটা গ্ল্যাডিয়েটর্স, লাহোর, বেলা ৩-৩০ মি.
২৩ এপ্রিল- করাচি কিংস, লাহোর, রাত ৮টা
২৫ এপ্রিল- পেশোয়ার জালমি, লাহোর, রাত ৮টা
পেশোয়ার জালমির সূচি ও ভেন্যু
২৮ মার্চ- রাওয়ালপিন্ডি পিন্ডিজ, লাহোর, বিকাল ৩টা ৩০ মি.
৩১ মার্চ- ইসলামাবাদ ইউনাইটেড, লাহোর, রাত ৮টা
৮ এপ্রিল- হায়দরাবাদ কিংস, করাচি, রাত ৮টা
৯ এপ্রিল- করাচি কিংস, করাচি, রাত ৮টা
১১ এপ্রিল- লাহোর কালান্দার্স, করাচি, বিকেল ৩-৩০
১৩ এপ্রিল- মুলতান সুলতান্স, করাচি, রাত ৮টা
১৫ এপ্রিল- কোয়েটা গ্ল্যাডিয়েটর্স, করাচি, রাত ৮টা
১৯ এপ্রিল- কোয়েটা গ্ল্যাডিয়েটর্স, করাচি, রাত ৮টা
রাওয়ালপিন্ডি পিন্ডিজের সূচি ও ভেন্যু
২২ এপ্রিল- করাচি কিংস, লাহোর, বিকেল ৩: ৩০
২৫ এপ্রিল- লাহোর কালান্দার্স, লাহোর, রাত ৮টা
২৮ মার্চ- পেশোয়ার জালমি, লাহোর, বিকেল ৩:৩০
২ এপ্রিল- করাচি কিংস, লাহোর, রাত ৮টা
৪ এপ্রিল- ইসলামাবাদ ইউনাইটেড, লাহোর, রাত ৮টা
৬ এপ্রিল- মুলতান সুলতান্স, লাহোর, রাত ৮টা
১০ এপ্রিল- কোয়েটা গ্ল্যাডিয়েটর্স, করাচি, রাত ৮টা
১৬ এপ্রিল- হায়দরাবাদ কিংসমেন, করাচি, বিকেল ৩:৩০
১৮ এপ্রিল- লাহোর কালান্দার্স, করাচি, রাত ৮টা
২১ এপ্রিল- মুলতান সুলতান্স, করাচি, রাত ৮টা
২৩ এপ্রিল- ইসলামাবাদ ইউনাইটেড, করাচি, বিকেল ৩:৩০
২৬ এপ্রিল- হায়দরাবাদ কিংসমেন, করাচি, বিকেল ৩:৩০
এফএইচএম/