আইপিএলের লিগ পর্বের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুরুর দুই দিন আগে প্রথম পর্বের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই)। প্রাথমিকভাবে প্রথম ২০ ম্যাচের সূচি প্রকাশ করেছিল বোর্ড। এবার ভেন্যুসহ পুরো লিগ পর্বের দিন-সময় চূড়ান্তভাবে জানিয়ে দিলো।
বিজ্ঞাপন
চারটি রাজ্যের বিধানসভা নির্বাচনের দিনতারিখ জানার অপেক্ষায় থেকে পূর্ণ সূচি চূড়ান্ত পিছিয়ে দিয়েছিল বিসিসিআই। আজ (বৃহস্পতিবার) বাকি সূচিও জানিয়ে দিলো তারা।
লিগ পর্বের প্রথম ধাপের খেলা শুরু হবে শনিবার বর্তমান চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচ দিয়ে। দ্বিতীয় ধাপের খেলা শুরু হবে ১৩ এপ্রিল, হায়দরাবাদে স্বাগতিকরা মুখোমুখি হবে রাজস্থান রয়্যালরসের। ২৪ মে লিগ পর্ব শেষ হবে কলকাতা নাইট রাইডার্সের মাঠে দিল্লি ক্যাপিটালসের ম্যাচ দিয়ে।
বিজ্ঞাপন
একটি ম্যাচের দিনে খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। আর দুটি ম্যাচের দিনে প্রথম খেলা বিকাল চারটায়। মোট ১২ দিনে দুটি করে খেলা হবে।
বিসিসিআই জানিয়েছে, প্লে অফ ও ফাইনালের ভেন্যু ও তারিখ পরে ঘোষণা করা হবে। ১৩ ভেন্যুতে ৭০টি লিগ ম্যাচ হবে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বেঙ্গালুরু প্রথশবার তাদের সবগুলো হোম ম্যাচ চিন্নাস্বামী স্টেডিয়ামে খেলবে না। দুটি হোম ম্যাচ তারা খেলবে রায়পুরে- প্রতিপক্ষ মুম্বাই ও কলকাতা।
শিরোপা জয়ের ভিত্তিতে দুটি গ্রুপে দলগুলোকে ভাগ করা হয়েছে। ‘এ’ গ্রুপে চেন্নাই (৫), কলকাতা (৩), রাজস্থান (১), বেঙ্গালুরু ( ১) ও পাঞ্জাবকে রাখা হয়েছে। মুম্বাই (৫), হায়দরাবাদ (১), গুজরাট টাইটান্স (১), দিল্লি ক্যাপিটালস ও লখনউ পড়েছে ‘বি’ গ্রুপে।
বিজ্ঞাপন
আগে একই গ্রুপের দলগুলো একে অন্যের সঙ্গে দুটি করে ম্যাচ খেলেছে এবং ভিন্ন গ্রুপের প্রতিপক্ষের বিপক্ষে একটি। এবার উল্টোভাবে হবে খেলা। একই গ্রুপের দলগুলো একে অন্যের সঙ্গে একটি করে এবং ভিন্ন গ্রুপের দলের বিপক্ষে ধুটি করে ম্যাচ খেলবে। এতে রেকর্ডসংখ্যক শিরোপা জয়ী মুম্বাই ও চেন্নাই দুইবার মুখোমুখি হবে লিগে।
এফএইচএম/