বিজ্ঞাপন

পিএসএল অভিষেকে মিতব্যয়ী শরিফুল

অ+
অ-
পিএসএল অভিষেকে মিতব্যয়ী শরিফুল

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) আজই অভিষেক হয়েছে শরিফুল ইসলামের। পেশোয়ার জালমির হয়ে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমেই দুর্দান্ত বোলিং করলেন এই বাঁহাতি পেসার।

বিজ্ঞাপন

পেশোয়ারের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় রাওয়ালপিন্ডি পিন্ডিজ। পেশোয়ারের হয়ে বল হাতে ইনিংসের উদ্বোধন করেন শরিফুল। প্রথম ওভারে একটি ছক্কা হজম করলেও সবমিলিয়ে মাত্র ৭ রান দেন এই বাংলাদেশি পেসার।

পাওয়ার প্লেতে আরো দুই ওভার করেন শরিফুল। অর্থাৎ নতুন বলে তার ওপর আস্থা রাখেন অধিনায়ক বাবর আজম। সেই আস্থার প্রতিদান দিয়েছেন তিনি। পাওয়ার প্লেতে এক প্রান্তে অন্য বোলাররা বেশ খরুচে হলেও আরেক প্রান্তে ব্যাটারদের আটকে রাখেন শরিফুল।

শুরুতে ৩ ওভার করার পর বাকি এক ওভার করেছেন ডেথ ওভারে। শেষ স্পেলেও দুর্দান্ত ছিলেন এই বাঁহাতি পেসার। প্রথম বলেই বাউন্ডারি হজম করার পর ওভার স্টেপিংয়ে নো বল দেন। তবে ফ্রি হিট বল ডট দিয়ে ফিরে আসেন শরিফুল। সেই ওভার থেকে সবমিলিয়ে ১১ রান দেন তিনি।

বিজ্ঞাপন

দুইশ রানের বেশি হওয়া ইনিংসে ৪ ওভারে ৩১ রান দিয়ে কোন উইকেট পাননি শরিফুল। যেখানে তার ইকোনোমি ছিল আটেরও কম। সবমিলিয়ে উইকেট না পেলেও দারুণ মিথব্যয়ী বোলিং করেছেন এই পেসার।

এইচজেএস