বিজ্ঞাপন

ট্রেনারের বিশ্বাস ফিট হয়েই ফিরবেন সাকিব

অ+
অ-
ট্রেনারের বিশ্বাস ফিট হয়েই ফিরবেন সাকিব

সম্প্রতি সাকিব আল হাসানকে আবারো জাতীয় দলে ফেরানোর কথা বলছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। লম্বা সময় দেশের বাইরে থাকায় খেলার মতো ফিটনেস আছে কি না তা নিয়েও আলোচনা রয়েছে। তবে সাকিবের ফিটনেস নিয়ে মোটেও চিন্তিত নন জাতীয় দলের ট্রেনার ইফতিখার ইফতি।

বিজ্ঞাপন

মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চলছে জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্প। আজ (বুধবার) সাংবাদিকদের মুখোমুখি হন ইফতি। সেখানে সাকিবের ফিটনেস নিয়ে তিনি বলেন, 'সাকিব নিশ্চয়ই দেশের বাইরে থাকলেও ও ইন্টারন্যাশনাল স্টার। সে তার ফিটনেস মেইনটেইন করে। আমি দেখছি যে ওর ফিটনেস ট্রেইনার আছে পার্সোনাল। ফিজিও আছে, নিউট্রিশন আছে। আমার মনে হয় না যে সাকিব ওইখানে ট্রেনিং ফ্যাসিলিটিস কম পাচ্ছে। আমরা এখানে থাকলে যা মনিটর করব, তার চেয়ে বেশি মনিটরিং এর মধ্যে সাকিব আছে।'

সাকিবের বর্তমান অবস্থা নিয়ে বিসিবির কাছে সুনির্দিষ্ট কোনো নতুন ‘ডেটা’ নেই দাবি ইফতির, 'সাকিব কিন্তু প্রতিনিয়তই আমি দেখলাম যে ট্রেইনারের সাথে অ্যাক্টিভিটি চলছে। আমি এগুলা খেয়াল করি সবসময়। আমাদের কাছে আপাতত কোনো প্রপার ডেটা নেই, কিন্তু আমার ধারণা সে যেদিন আসবে সে তখন প্রপার ফিট থাকবে।'

সাকিব কবে নাগাদ জাতীয় দলের সিলেকশনের জন্য অ্যাভেইলেবল হবেন, তা নিয়ে বিসিবি এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি, 'জাতীয় দল এমন একটা জায়গা যখন যে প্লেয়ারগুলো আসবে আমাদের কাছে আমরা শুধু তাদেরকে নিয়েই ট্রেন্ড আপ করব। সাকিবের ইস্যুটা হচ্ছে ন্যাশনাল ইস্যু। সাকিব কবে আসবে, কি করবে সেটা নিয়ে আমি আগের থেকে কোনো প্ল্যান পরিকল্পনা আমাদের তরফ থেকে এখনো সাজাতে পারিনি। সে যখন দেশে আসবে, বিসিবি যখন তাকে মনে করবে যে সে খেলার জন্য প্রস্তুত, তখন আমরা তাকে নিয়ে একটা প্ল্যান করব।'

বিজ্ঞাপন

বর্তমানে ক্রিকেটাররা ফিটনেস নিয়ে আগের চেয়ে অনেক বেশি সচেতন বলে মনে করেন এই ট্রেইনার, ‘আপনারা অনেকেই বলেন আমাদের প্লেয়াররা দায়িত্ববান নয় কিংবা তাদের ফিটনেস ভালো না। কিন্তু তারা এখন খাবার-দাবার (ডায়েট) সম্পর্কে অনেক সচেতন। তারা আমাদের মতো ট্রেইনারদের সাথে সব সময় যোগাযোগ রাখে এবং ফিজিওদের সাথেও সার্বক্ষণিক যোগাযোগে থাকে। এই ইতিবাচক পরিবর্তনগুলো এখন তাদের মধ্যে গড়ে উঠছে।’

এসএইচ/এফআই