বিজ্ঞাপন

বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ, সূচি প্রকাশ

অ+
অ-
বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ, সূচি প্রকাশ

চলতি বছরের জুনে শুরু হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। যেখানে খেলবে বাংলাদেশও। আসন্ন এই মেগা আসরের আগে স্কটল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজ খেলবে নিগার সুলতানা জ্যোতির দল। যেখানে বাংলাদেশ ছাড়াও থাকবে স্কটল্যান্ড এবং নেদারল্যান্ডস।

বিজ্ঞাপন

আসন্ন এই ত্রিদেশীয় সিরিজের সূচি প্রকাশ করা হয়েছে। গ্রুপ পর্বে একে অপরের বিপক্ষে ২ বার করে খেলবে। কোনো ফাইনাল থাকছে না। ২৮ মে শুরু হওয়া টুর্নামেন্ট চলবে ৪ জুন পর্যন্ত।

বাংলাদেশের প্রথম ম্যাচ ৩০ মে, প্রতিপক্ষ স্কটল্যান্ড। পরের ম্যাচ ৩১ মে, প্রতিপক্ষ নেদারল্যান্ডস। এরপর ২ জুন স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ৪ জুন সিরিজের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে তারা। সিরিজের সবগুলো ম্যাচ হবে এডিনবার্গের দ্যা গ্রাঞ্জ ক্লাব মাঠে।

ত্রিদেশীয় সিরিজের সূচি :

বিজ্ঞাপন

২৮ মে – স্কটল্যান্ড বনাম নেদারল্যান্ডস

৩০ মে – স্কটল্যান্ড বনাম বাংলাদেশ

৩১ মে – বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস

বিজ্ঞাপন

২ জুন – স্কটল্যান্ড বনাম বাংলাদেশ

৩ জুন – স্কটল্যান্ড বনাম নেদারল্যান্ডস

৪ জুন – নেদারল্যান্ডস বনাম বাংলাদেশ

এসএইচ/এইচজেএস