আজ শনিবার বিসিবি পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন ফায়াজুর রহমান মিতু। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেছেন। বিসিবির বোর্ড মিটিং শেষে পদত্যাগের চিঠি দিয়েছেন তিনি। বিষয়টি ফায়াজুর নিজেই ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
সিসিডিএমের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন ফায়াজুর মিতু। আজকের বোর্ড সভাতেও উপস্থিত ছিলেন তিনি। বৈঠক শেষেই বিসিবির কাছে নিজের পদত্যাগ পত্র জমা দিয়েছেন এই পরিচালক।
গেল কয়েক সপ্তাহে একাধিক পরিচালক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে পদত্যাগ করেছেন। সেই তালিকা এবার আরও লম্বা হলো। এর আগে সর্বশেষ বিসিবি থেকে সরে দাঁড়িয়েছেন ইয়াসির মোহাম্মদ ফয়সাল। তিনিও ব্যক্তিগত কারণেই বিসিবি থেকে সরে যান বলে জানা যায়।
ইয়াসির বিসিবির লজিস্টিকস অ্যান্ড প্রটোকল কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত পরিচালক ছিলেন তিনি।
বিজ্ঞাপন
এসএইচ/এইচজেএস
