বিজ্ঞাপন

ঘরোয়া ক্রিকেট খেলতে পিএসএল ছাড়তে হলো আমিরাতের ‍দুই ক্রিকেটারের

অ+
অ-
ঘরোয়া ক্রিকেট খেলতে পিএসএল ছাড়তে হলো আমিরাতের ‍দুই ক্রিকেটারের

পাকিস্তানের সুপার লিগের (পিএসএল) ১১তম আসরের শুরু থেকেই করাচির কিংসের সঙ্গে আছেন সংযুক্ত আরব আমিরাতের দুই ক্রিকেটার মোহাম্মদ ওয়াসিম ও খুজাইমা বিন তানভীর। তবে পিএসএলের মাঝপথেই দেশে ফিরতে হচ্ছে তাদের। আমিরাত ক্রিকেট বোর্ডের জরুরি তলব এসেছে, ঘরোয়া ক্রিকেট খেলতে ফিরতে হবে দেশে এই দুই ক্রিকেটারকে।

বিজ্ঞাপন

ঘরোয়া ৫০ ওভারের টুর্নামেন্টে খেলার জন্য সরাসরি নির্দেশ জারি করেছে আরব আমিরাত ক্রিকেট কর্তৃপক্ষ। এজন্যই পিএসএল ছেড়েছেন ওয়াসিম ও খুজাইমা।

করাচি কিংস বা আমিরাত বোর্ড এখনও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি না দিলেও, দুই ক্রিকেটার এরই মধ্যে করাচি ছেড়েছেন। তবে করাচি ভক্তদের জন্য স্বস্তির খবর হলো ঘরোয়া লিগে দুটি ম্যাচ খেলেই তারা আবার পিএসএলে দলের সাথে যোগ দেওয়ার অনুমতি পেয়েছেন।

পিএসএলের এবারের আসরে করাচির কিংসের জার্সিগায়ে তিনটি ম্যাচ খেলেছেন মোহাম্মদ ওয়াসিম। কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে প্রথম ম্যাচে শূন্য রানে আউট হলেও পরের দুই ম্যাচে ৩৮ ও ২৩ রান করে ফর্মে ফেরার ইঙ্গিত দেন। অন্যদিকে, খুজাইমা বিন তানভীর স্কোয়াডে থাকলেও পিএসএলে এখনও অভিষেক হয়নি।

বিজ্ঞাপন

ডেভিড ওয়ার্নারের নেতৃত্বে করাচি কিংস বর্তমানে টেবিলের শীর্ষে রয়েছে। ৩ ম্যাচের ৩টিতেই জিতে সর্বোচ্চ ৬ পয়েন্ট অর্জন করে তারা। আগামী ৯ এপ্রিল করাচিতে পেশোয়ার জালমির মুখোমুখি হবে করাচি।

এমএমএম/