বিজ্ঞাপন

বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির পরিচালনা পর্ষদ বিলুপ্ত ঘোষণা

অ+
অ-
বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির পরিচালনা পর্ষদ বিলুপ্ত ঘোষণা

বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দেয়া হয়েছে। গঠিত হয়েছে ১১ সদস্যের এডহক কমিটি। আজ বিকেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন এনএসসির পরিচালক (ক্রীড়া) আমিনুল এহসান।

বিজ্ঞাপন

বিবিসির এডহক কমিটিতে সভাপতির দায়িত্ব পেয়েছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। ১১ সদস্য বিশিষ্ট এই কমিটির মেয়াদ তিন মাস।

ক্রিকেট বোর্ড স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে কাজ করতে না পারলে আইসিসির নিষেধাজ্ঞায় পড়ে দল। তবে বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার কথা ইতোমধ্যেই আইসিসিকে ইমেইলে জানিয়েছে এনএসসি। একই সঙ্গে এডহক কমিটির নামও ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন এনএসসি পরিচালক।

এনএসসির প্রস্তাবিত ১১ সদস্যের অ্যাডহক কমিটি

বিজ্ঞাপন

সভাপতি- তামিম ইকবাল।

সদস্য- রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল আবেদীন, আতহার আলী খান, তানজিল চৌধুরী, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম, ফাহিম সিনহা।

এসএইচ/এইচজেএস