বিজ্ঞাপন

‘কে উপদেষ্টার সঙ্গে ভোর ৫টা পর্যন্ত মিটিং করেছে, এগুলো আমি জানি’

অ+
অ-
‘কে উপদেষ্টার সঙ্গে ভোর ৫টা পর্যন্ত মিটিং করেছে, এগুলো আমি জানি’

দেশের ক্রিকেটঙ্গনে চলছে উত্তেজনা। বিশেষ করে বর্তমান বোর্ডের ৭ জন পরিচালক পদত্যাগের পরে কথা উঠেছে নতুন বোর্ড নিয়ে। মূলত সবশেষ বিসিবির নির্বাচনে ঢাকার ক্লাবের অধিকাংশ পরিচালক পদপ্রার্থী নির্বাচন বয়কট করেছিলেন। পরে এই বোর্ডের অধীনে কোনো লিগেই করেননি অংশগ্রহণ।

বিজ্ঞাপন

আজ মঙ্গলবার মিরপুর গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবির সহ-সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘একটা কথা আমি বলতে চাই আজকে সবার সামনে। এই নির্বাচন হওয়ার আগে কে কত দৌড় ঝাঁপ করেছে, কে উপদেষ্টা মহোদয়ের কাছে ভোর ৫টা পর্যন্ত মিটিং করেছে এগুলো আমি জানি। বনিবনা হয়নি বা কী হয়েছে, তা আমি জানি না।’

‘আমি তো কোনোদিন তার বাসার বাইরে গাড়ি পার্ক করে গাড়িতে ঘুমিয়ে যাইনি। সে কখন আমাকে ডাকবে। এ জিনিসটা সে জানে। এই জিনিসটা সে জানে, তাকে কীভাবে কত মানুষ চেষ্টা করেছে তার সঙ্গে কথা বলার, দেখা করার।’

ফারুক আরো বলেন, ‘ষড়যন্ত্র যারা করেছে তারা আগের বোর্ডে ছিল, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ছিল, তারপরও আছে। সুতরাং যারা আমাকে চেনেন– এসব কাজের সাথে আমি কখনো জড়িত না। আমি যা করি সামনের দিক দিয়ে করি। আমার নিজের ওপর বিশ্বাস আছে। যেহেতু আমি নীতিগতভাবে খুবই একজন স্বচ্ছ মানুষ।’

বিজ্ঞাপন

‘আমার চেষ্টা ভালো কিছু করার। সে জন্য নিজের দুর্নাম করে হলেও ভালো কেমনে করবো তাই চিন্তা করি। সবাই নিজেকে ভালো রাখে। যারা এসব কথা বলে বেড়ায়, তাদের আয়নায় চেহারাটা দেখা দরকার যে তারা কী করেছিল সেই সময়।’

এসএইচ/এমএমএম