বিজ্ঞাপন

তামিমকে পরামর্শ দিয়ে যা বললেন ইমরুল

অ+
অ-
তামিমকে পরামর্শ দিয়ে যা বললেন ইমরুল

আমিনুল ইসলাম বুল্বুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচিত কমিটি বিলুপ্ত করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। পাশাপাশি ১১ সদস্যের এডহক কমিটিও ঘোষণা করেছে। যেখানে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন তামিম ইকবাল।

বিজ্ঞাপন

বিসিবি সভাপতি হওয়ার পর তামিমকে পরামর্শ দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম একটি পোস্ট করেছেন সাবেক ক্রিকেটার ইমরুল কায়েস। ফেসবুকে তিনি লেখেন, 'দোস্ত আশেপাশের চাটুকার মানুষের থেকে সাবধানে থাকিস, অভিনন্দন।'

আজ বিকেলে এক সংবাদ সম্মেলনে বিসিবির নির্বাচিত পরিচালনা পর্ষদ ভেঙে এডহক কমিটি করার তথ্য জানান এনএসসির পরিচালক (ক্রীড়া) আমিনুল এহসান।

এ সময় তিনি আরো জানান, বিবিসির এডহক কমিটিতে সভাপতির দায়িত্ব পেয়েছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। ১১ সদস্য বিশিষ্ট এই কমিটির মেয়াদ তিন মাস।

বিজ্ঞাপন

ক্রিকেট বোর্ড স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে কাজ করতে না পারলে আইসিসির নিষেধাজ্ঞায় পড়ে দল। তবে বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার কথা ইতোমধ্যেই আইসিসিকে ইমেইলে জানিয়েছে এনএসসি। একই সঙ্গে এডহক কমিটির নামও ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন এনএসসি পরিচালক।

এইচজেএস