বৈভব সূর্যবংশী পরিষ্কার জানিয়ে দিলেন– তিনি যখন কোনো বোলারের মুখোমুখি হন, তার খ্যাতিকে গুরুত্ব দেন না। ১৫ বছর বয়সী ক্রিকেটার জাসপ্রীত বুমরাহর প্রথম বলেই একটি ছক্কা মারলেন। একই ওভারে আরেকটি ছক্কা হাঁকিয়ে শুধু সেরা বোলারকেই নয়, মাঠে ও গ্যালারিতে থাকা প্রত্যেককে হতবাক করে দেন।
বিজ্ঞাপন
গতকাল রাজস্থান রয়্যালস ও মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচে ১৪ বলে ৩৯ রানের ইনিংস খেলে ‘শহরের আলোচিত’ নাম হয়ে গেছেন সূর্যবংশী। এমনকি তার সতীর্থ যশস্বী জয়সাওয়ালের ৩২ বলে ৭৭ রানের ম্যাচ জয়ী ইনিংসও চাপা পড়েছে তার পারফরম্যান্সে।
চলতি মৌসুমে মুম্বাই দ্বিতীয় হার দেখল। বৃষ্টির কারণে ১১ ওভারে নেমে যাওয়া ম্যাচে ১৫০ রান তাড়া করতে ব্যর্থ হয় তারা। ৯ উইকেটে ১২৩ রানে ইনিংস শেষ হয়। মুম্বাইয়ের বোলাররা ছিলেন বিধ্বস্ত। দুই ইয়াংস্টারের ব্যাটে প্রথম পাঁচ ওভারে ৮০ রান তুলে ফেলে রাজস্থান।
বিজ্ঞাপন
হার্দিক পান্ডিয়া ছাড়া মুম্বাইয়ের সব বোলার ১০ এর বেশি রান দেন। দীপক চাহার ও ট্রেন্ট বোল্ট একটি করে ওভার করে ২২ রান দেন। প্রথম ওভারে বুমরা ১৪ রান দেওয়ার পর পরের দুটিতে দেন ১৮ রান। শার্দুল ঠাকুর ২ ওভারে ৩৬ রান খরচ করেন। ইম্প্যাক্ট সাব আল্লাহ গজনফার ২ ওভারে দেন ২১ রান। হার্দিকের বোলিং ফিগার ছিল ২-০-১৭-০।
বোলারদের বিপর্যয়ের দিনে বুমরাহ গড়েছেন অবাঞ্ছিত এক কীর্তি। টানা তিন ম্যাচ তিনি উইকেট পাননি। বুমরাহর চমৎকার টি-টোয়েন্টি ক্যারিয়ারে এমন ঘটনা বিরল। প্রায় ৮ বছরে প্রথমবার বুমরা টানা তিন ম্যাচ উইকেটখরায় ভুগলেন এবং পুরো টি-টোয়েন্টি ক্যারিয়ারে কেবল চতুর্থবার।
আইপিএল ও জাতীয় দলের হয়ে ২৭৩ ম্যাচ খেলে ৩৪৫ উইকেটের মালিক বুমরাহ। ৬.৯২ ইকোনমি রেটে প্রতি ম্যাচে সর্বোচ্চ ১.২৬ উইকেট। শেষবার এই অভিজ্ঞ বোলার টানা তিনটি আইপিএল ম্যাচে উইকেট শূন্য ছিলেন ২০১৬ সালে। আরেকবার ২০১৭-১৮ এর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার বিপক্ষে এবং তার আগে ২০১৪ আইপিএলে।
বিজ্ঞাপন
ফ্র্যাঞ্চাইজি লিগে বুমরা ১৪৮ ম্যাচে ৭.২৬ ইকোনমি রেটে ১৮৩ উইকেট নিয়েছেন। ২০১৬ সালে ১৪ ম্যাচে ১৫ উইকেট নিয়ে আইপিএল শেষ করেন এবং ২০১৪ আসরে ১১ ম্যাচ খেলে কেবল ৫ উইকেট পান।
এফএইচএম/
