পেশোয়ার জালমি চার ম্যাচ খেলে একমাত্র দল হিসেবে চলতি পিএসএলে অপরাজিত। তিন জয় তাদের, অন্যটি বৃষ্টিতে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে। দলের মতোই ফর্মে আছেন বাবর আজম। আজ (শনিবার) লাহোর কালান্দার্সের বিপক্ষে বড় এক মাইলফলক স্পর্শ করলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক।
বিজ্ঞাপন
করাচিতে বাবর মনে রাখার মতো এক ইনিংস খেলেছেন। করাচি কিংসের বিপক্ষে আগের ম্যাচে অপরাজিত ৮৭ রান করা এই ব্যাটার ফিফটির হাতছানি পাচ্ছিলেন। সফল না হলে ৪০ বলে তার ৪৩ রানের ইনিংস ছিল কার্যকরী। তিন চার ও এক ছয়ে সাজানো ইনিংসে পিএসএল ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে চার হাজার ক্যারিয়ার রান করলেন।
ডানহাতি ব্যাটার এই মাইলফলক ছুঁলেন ১০৫তম ম্যাচে। ১২৭.৯২ স্ট্রাইক রেট ধরে রেখেছেন। এই টুর্নামেন্টে তার হাফ সেঞ্চুরি ৩৭টি এবং সেঞ্চুরি দুটি। বলা বাহুল্য, তিনিই এই টুর্নামেন্টের সর্বকালের শীর্ষ ব্যাটার। ৯৯ ম্যাচ ৩০১৮ রান নিয়ে ফখর জামান দুই নম্বরে, যার ফিফটি ২৪টি এবং সেঞ্চুরি দুটি।
বারের চমৎকার এই ইনিংস পেশোয়ারের ১৭৩ রানের সংগ্রহে ভূমিকা রাখলেও বড় অবদান কুশল মেন্ডিসের। ৪৮ বলে ৫ চার ও ৪ ছয়ে ৭৪ রান করেন লঙ্কান ব্যাটার। এছাড়া মাইকেল ব্রেসওয়েলের ১০ বলে ২১ রানের ঝড়ো ইনিংস ছিল উল্লেখযোগ্য।
বিজ্ঞাপন
এফএইচএম/
