নিউজিল্যান্ড সিরিজকে সামনে রেখে গত মাস থেকেই ফিটনেস এবং স্কিল ক্যাম্প চালিয়ে আসছে বাংলাদেশের ক্রিকেটাররা। আজ (সোমবার) তারা দুটি দল ভাগ হয়ে প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয়েছিল। মিরপুরে অনুষ্ঠিত ৫০ ওভারের এই ম্যাচে ‘এ’ টিম ১২৮ রানের বড় ব্যবধানে ‘বি’ টিমকে হারিয়েছে।
বিজ্ঞাপন
প্রথমে ব্যাট করে টিম ‘এ’ ৫০ ওভারে ৭ উইকেটে ২৯২ রান তোলে। ‘এ’ টিমের হয়ে ওপেনার সাইফ হাসান এদিন ১৩৩ বলে ১৩৮ রানের ইনিংস খেলেন। এ ছাড়া তানজিদ তামিম ৭, নাজমুল হোসেন শান্ত ১২, লিটন দাস ৯, তাওহীদ হৃদয় ২৫, আফিফ হোসেন ধ্রুব ৩৪ রান এবং মেহেদী হাসান মিরাজ ২০ এবং তানজিম হাসান সাকিব ১৩ বলে ২৭ রান করেন।
টিম ‘বি’র পক্ষে বোলিংয়ে মেহেদী হাসান ৮ ওভারে ৫৫ রান দিয়ে ২ উইকেট নেন। তানজিম হাসান, আফিফ হোসেন ও ১টি করে উইকেট শিকার করেন। লক্ষ্য তাড়ায় টিম ‘বি’ ৩৬.৩ ওভারে ১৬৪ রানে অলআউট হয়ে যায়। ব্যাটিংয়ের শুরুতেই চাপে পড়ে তারা। তাদের পক্ষে ওপেনার সৌম্য সরকার ৮৫ বলে ৫৫ রান করেন। এ ছাড়া শামীম পাটোয়ারী ৩১, মাহিদুল ইসলাম অঙ্কন ২৪, নুরুল হাসান সোহান ও মোসাদ্দেক হোসেন সমান ১৫ রান করেন।

টিম ‘এ’র পক্ষে আগুন ঝরিয়েছেন তাসকিন আহমেদ। ৬ ওভারে ২৭ রান দিয়ে নেন ৪ উইকেট। শেষ পর্যন্ত ৩৬.৩ ওভারে ১৬৪ রানে অলআউট হয় টিম ‘বি’, ফলে টিম ‘এ’ জয় পায় ১২৮ রানের বড় ব্যবধানে।
বিজ্ঞাপন
এসএইচ/এএইচএস
