বিজ্ঞাপন

ঢাকা লিগ শুরুর আগে হবে বিসিএলের এক রাউন্ড

অ+
অ-
ঢাকা লিগ শুরুর আগে হবে বিসিএলের এক রাউন্ড

অনিশ্চয়তা কাটিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির অধীনে মাঠে গড়াচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। সবকিছু ঠিক থাকলে আগামী ৫ মে শুরু হবে ১২ দলের এই প্রতিযোগিতা। তার আগে ১৮ এবং ১৯ মে দলবদল হবে ক্রিকেটারদের। 

বিজ্ঞাপন

এদিকে, চলতি মাসের ২১ তারিখ থেকে মাঠে গড়ানোর কথা রয়েছে লাল বলের বিসিএল। শুরুতে জানা গিয়েছিল, ঢাকা লিগের আগে হবে বিসিএলের দুই রাউন্ড। তবে ঢাকা লিগের আগে টুর্নামেন্টটির কেবল ১ রাউন্ড হবে বলে আজ (সোমবার) নতুন করে জানা গেছে। বিসিবির একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। 

এবারের বিসিএল শুরু হবে ২১ এপ্রিল থেকে। সিলেটের দুই ভেন্যুতে হবে প্রথম রাউন্ডের ম্যাচ। ম্যাচ শেষে ক্রিকেটাররা প্রস্তুতি নিবেন ঢাকা লিগের জন্য। সিজনের বাকি দুই রাউন্ড হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী জুন মাসের দ্বিতীয় সপ্তাহে। 

এসএইচ/এএইচএস