তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ইংল্যান্ডের ব্যাটারদের বিপরীতে রীতিমতো আগুনের গোলা ছুড়েছেন কিউই পেসার কাইল জেমিসন। তুলে নিয়েছেন ফাইফার। আর তাতেই মাত্র ১৪০ রানেই নিজেদের প্রথম ইনিংসে গুটিয়ে গেছে স্বাগতিক ইংল্যান্ড।
লর্ডসে টস জিতে ইংল্যান্ডকে ব্যাট করার আমন্ত্রণ জানান নিউজিল্যান্ডের অধিনায়ক টম লাথাম। শুরুটাই ভালো হয়নি ইংলিশদের। মাত্র ৫৫ রান তুলতেই সাজঘরের পথ ধরেন পাঁচজন ব্যাটাররা। এরপর সময়ের পরিক্রমায় পড়তে থাকে একের পর এক উইকেট।
ইংল্যান্ডের হয়ে একমাত্র হ্যারি ব্রুকই ফিফটির দেখা পেয়েছেন। তিনি করেছেন সর্বোচ্চ ৫৬ রান। এছাড়া বাকি ব্যাটারদের কেউই বিশের কোটায় পূরণ করতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ ১৯ রান করেন ওপেনার বেন ডাকেট। এছাড়া শোয়েব বশির ১৪, জশ টাং ১০, বেন স্টোকস ১২ রান করেন।
নিউজিল্যান্ডের সবচেয়ে সফল বোলার কাইল জেমিসন। একাই পাঁচটি উইকেট নিয়েছেন তিনি। এছাড়া নাথান স্মিথ ৩টি ও উইল ওরৌকে দুটি উইকেট নেন।
এমএমএম/
