বিজ্ঞাপন

ম্যাচসেরা হয়ে যা বললেন মোসাদ্দেক

ম্যাচসেরা হয়ে যা বললেন মোসাদ্দেক

দীর্ঘ ১৪০৪ দিন পর ওয়ানডে একাদশে ফিরেছেন মোসাদ্দেক হোসেন। অলরাউন্ডার হিসেবে জাতীয় দলে নিজের জায়গা নিয়ে প্রশ্ন ছিল, ছিল নতুন করে নিজেকে প্রমাণ করার চ্যালেঞ্জও। সেই মঞ্চে দাঁড়িয়ে ব্যাট ও বল হাতে দুর্দান্ত পারফরম্যান্সে প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখলেন মোসাদ্দেক। তার অলরাউন্ড পারফরম্যান্সে ২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারিয়েছে বাংলাদেশ।

মিপুরে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৮৪ রান করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত ৮৬ রান করেন মোসাদ্দেক। জবাবে অস্ট্রেলিয়া ৪২ ওভার ২ বলে ৯ উইকেট হারিয়ে ১৯১ রান করার পর বৃষ্টি হানা দেয়। এরপর খেলা আর মাঠে না গড়ালে ডিএল মেথডে ৮৬ রানের জয় পেয়েছে বাংলাদেশ।

ব্যাট হাতে বাংলাদেশের ইনিংসের অন্যতম ভরসা ছিলেন মোসাদ্দেক। দলের চাপে পড়া পরিস্থিতিতে দায়িত্বশীল ব্যাটিংয়ের পর শেষদিকে খেলেছেন ঝড়ো ইনিংস। ৭ চার ও ৩ ছক্কায় সাজানো তার ৮৬ রানের অপরাজিত ইনিংস বাংলাদেশকে এনে দেয় লড়াকু সংগ্রহ। স্লগ ওভারে একজন ফিনিশারের যা করার কথা, মোসাদ্দেক যেন ঠিক সেটাই করে দেখিয়েছেন। দলের দায়িত্ব নিয়েছেন, নিজে রান করেছেন, লেজের সারির ব্যাটারদের নিয়ে গড়েছেন জুটি।

ব্যাটের পর বল হাতেও সমান কার্যকর মোসাদ্দেক। নিয়ন্ত্রিত বোলিংয়ে ১০ ওভারে ৩৭ রান দিয়ে শিকার করেছেন ২ উইকেট। প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ জুটি ভাঙার পাশাপাশি দলকে এনে দিয়েছেন প্রয়োজনীয় ব্রেকথ্রু। ফলে দীর্ঘদিন পর সুযোগ পেয়েই বাংলাদেশের অন্যতম নায়ক হয়ে উঠেছেন তিনি।

দুর্দান্ত পারফরম্যান্সের কারণে ম্যাচ সেরার পুরস্কারও উঠেছে মোসাদ্দেকের হাতে। চার বছর পর দলে ফিরে এমন পারফরম্যান্সে যেন তার নতুন জন্ম হয়েছে! ম্যাচ শেষে এই অলরাউন্ডার বলেন, 'প্রথমবার যখন জাতীয় দলে সুযোগ পেয়েছিলাম, ফিলিংসটা ঠিক একই রকম ছিল।'

এইচজেএস